নির্বাচক রাজ্জাককে নিয়ে বন্ধু মাশরাফির আবেগঘন বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২১, ১৭:২৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৮:২৭

প্রায় ১০ বছর জাতীয় দলে একসঙ্গে খেলেছেন তারা দু'জন। বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পেছনে সেই মাশরাফি বিন মুর্তজা ও আব্দুর রাজ্জাকের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে দুই বন্ধুর পথ বেঁকে গেছে দুই দিকে। অবসরের দ্বারপ্রান্তে মাশরাফি আর রাজ্জাক একদিন আগে নতুন ভূমিকায় সাকিব-তামিমদের নির্বাচক নিযুক্ত হয়েছেন। ঘনিষ্ঠ বন্ধুকে নতুন ভূমিকাতে দেখতে পেয়ে শুভেচ্ছা জানাতে ভোলেননি মাশরাফি।

শুক্রবার দুপুরে বন্ধুর সাফল্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। মাশরাফি তার পোস্টে লিখেছেন, 'খান আব্দুর রাজ্জাক (রাজ) বন্ধু, শুভ কামনা জানাতে একটু দেরি হয়ে গেলো। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস, তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৃতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক তার কাজে সফল হবেন বলে মনে করছেন সাবেক এই অধিনায়ক, ‘জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন তোর বাম হাতের ভেলকি দেখেছে সবাই। এবার দেখবে তোর মস্তিষ্কের ভেলকি, যা নিয়ে কোনোদিনও আমার সংশয় ছিল না।'

মাশরাফি আরও যোগ করে বলেছেন, ‘অনেক সংকটে তোর সঙ্গে কথা হয়েছে বলেই বলছি, তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।’ রাজ্জাককে ‘যথাযথ সম্মান’ দেওয়ার জন্য বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।

গত ২৭ জানুয়ারি বিসিবির কার্যনির্বাহী কমিটির এক সভায় আব্দুর রাজ্জাককে নির্বাচক পদে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তিন প্যানেলবিশিষ্ট জাতীয় দলের নির্বাচক কমিটির একটি পদ শূন্য ছিল। খালি থাকা ওই পদেই এই ক্রিকেটারকে নিয়োগ দেওয়া হয়েছে। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রাজ্জাক।

তবে রাজ্জাক এখনও ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। অনেক দিন জাতীয় দলে সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে তিনি দারুণভাবেই সক্রিয় এবং নেতৃত্বও দেন নিয়মিত। সবশেষ জাতীয় লিগে ৩১ উইকেট নিয়ে ও বিসিএলে ২২ উইকেট নিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। গত মার্চে থমকে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে। নির্বাচক হওয়ার পর ৩৮ বছর বয়সী স্পিনারের খেলোয়াড়ি অধ্যায়ের এখানেই শেষ হতে পারে।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাজ্জাক এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি। প্রথম শ্রেণিতে ৬০০ উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি বোলারও তিনি।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম