১৪ বছর পর গড়ানো টেস্টে পাকিস্তানের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৫

দলীয় পারফরম্যান্সের অসাধারণ নজির গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ফাওয়াদ আলমের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ইয়াসির শাহ ও অভিষিক্ত নুমান আলীর বিধ্বংসী বোলিংয়ে তিন দিনেই ৭ উইকেটের অনবদ্য এই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। 

নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তান দলকে। তবে ৮ বছর পর প্রোটিয়াদের হারিয়ে তার জবাবটা বেশ ভালো ভাবেই দিয়েছে স্বাগতিকরা। ২০১৩ সালের পর এই প্রথম প্রোটিয়াদের বিপক্ষে লাল বলের ক্রিকেটে জয় পেলো পাকিস্তান। তাও আবার দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৪ বছর পর গড়ানো টেস্টে!

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২২০ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছিল ৩৭৮ রানে। স্বাগতিকদের ১৫৮ রানের লিডের বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়েই পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১৮৭ রান তুলে শুক্রবার চতুর্থ দিন শুরু করেছিল প্রোটিয়ারা। আগের দিন এইডেন মারক্রাম ও রাসি ফন ডার ডাসেনের শতাধিক রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে তারা দারুণ প্রতিরোধ গড়েছিল। কিন্তু শুক্রবার সকালে ৫৮ রান তুলতেই বাকি ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তাতে দ্বিতীয় ইনিংস ২৪৫ রান তুলে তারা স্বাগতিক পাকিস্তানকে ছুঁড়ে দেয় মাত্র ৮৮ রানের লক্ষ্য।

জয়ের লক্ষ্যে ২৩ রানে দুই উইকেট দ্রুত পড়লেও পাকিস্তানের জয় পেতে সমস্যা হয়নি বাবার আজম ও আজহার আলীর দৃঢ়তায়। তারা সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে দ্বিতীয় সেশনেই। বাবর সর্বোচ্চ ৩০ রান করে দলীয় ৮৬ রানে ফিরলেও ৩১ রানে অপরাজিত ছিলেন বাবর। শেষ দিকে কেশব মহারাজকে চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন প্রথম ইনিংসে চাপের মুখে সেঞ্চুরি করা ফাওয়াদ আলম। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিয়েছেন অভিষেক হওয়া ৩৪ বছর বয়সী স্পিনার নুমান আলী। এই নৈপুণ্যে টেস্ট অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পাকিস্তানের ১২তম বোলারও এখন তিনি। এছাড়া ৭৯ রানে ৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম