বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ সিলেটে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ১৫:৫১আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২০:২১

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ সিলেটে! ১৯ দিন বিশ্রামের পর মাঠে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। যদিও এর মধ্যে অনেক ক্রিকেটার নিজ উদ্যোগে চালিয়ে গেছেন অনুশীলন। রবিবার সকাল সাড়ে ৯টায় ট্রেইনার মারিও ভিল্লাভারায়ানের কাছে রিপোর্ট করবেন টি-টোয়েন্টি প্রস্তুতির জন্য ডাক পাওয়া ২৭ ক্রিকেটার।
প্রথম এক সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবেন এই ক্রিকেটাররা। এরপর শুরু হবে স্কিল অনুশীলন। জিম্বাবুয়ে সিরিজের জন্য এই ২৭ জন থেকেই ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে ১০ অথবা ১১ জানুয়ারি।
আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে জিম্বাবুয়ে সিরিজ। জিম্বাবুয়ের সঙ্গে অন্য কোনও দল যোগ হচ্ছে কিনা এর জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েকদিন। অন্য কোনও দলকে পাওয়া না গেলে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের।

বিসিবি সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে এই সিরিজের সবগুলো ম্যাচই সিলেটে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও বিষয়টি প্রাথমিক প্রর্যায়ে রয়েছে। চূড়ান্ত হতে ২-৩ দিন সময় লাগবে।

প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম অমি, আবু হায়দার রনি, লিটন কুমার দাস, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, ‍মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজিব, কাজী নুরুল হাসান সোহান, সোহাগ গাজী ও শুভাগত হোম চৌধুরী।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম