রাজ্জাকের অভিজ্ঞতা দল নির্বাচনে কাজে লাগবে: প্রধান নির্বাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ২০:৫৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২০:৫৯

জাতীয় দলের নির্বাচক কমিটিতে দীর্ঘ দিন ধরে শূন্য হয়ে ছিল একটি পদ। সাবেক স্পিন তারকা আব্দুর রাজ্জাককে নিয়োগ দিয়ে তৃতীয় নির্বাচকের সেই পদটি পূরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এখন থেকে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনদের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন এই বাঁহাতি স্পিনার। নির্বাচক প্যানেলে নতুন আরেকজনকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

রবিবার সংবাদ মাধ্যমকে প্রধান নির্বাচক বলেছেন, ‘ওর (রাজ্জাক) জন্য শুভকামনা থাকবে। আমরা যেভাবে কাজ করছি, ও সেভাবেই কাজ করবে। নিজেদের অভিজ্ঞতাটা তার সঙ্গে শেয়ার করতে পারবো। ওর খেলোয়াড়ি ক্যারিয়ারও অনেক সফল। তাই আমি মনে করি নির্বাচক হিসেবেও সে সফল হবে।’

জাতীয় দল ছাড়াও  ‘এ’ দল, এইচপি টিম, জাতীয় লিগ, বিপিএলের দল নির্বাচনে নির্বাচকদের কাজ করতে হয়। ২০১৭ সালের আগস্ট থেকে নান্নু ও হাবিবুল কাজগুলো করে আসছিলেন। এর আগে তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। কাজের জায়গা বৃদ্ধি পাওয়ায় একজন তৃতীয় নির্বাচকের চাহিদা তৈরি হয়েছিল। এখন রাজ্জাক যোগ দেওয়ায় তিন জন মিলে আলোচনার মাধ্যমে সেরা একটি দল নির্বাচন করার প্রত্যয় নান্নুর কণ্ঠে, ‘সব সময় আলোচনার মাধ্যমে দল গঠন করা অবশ্যই ভালো। কারণ আলোচনা যদি না থাকে, তাহলে কাজ করা কঠিন। এখন তিনজন আছি, সবাইকেই ক্রিকেট ফলো করতে হয়। এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এজন্য তিনজন থাকাটা জরুরি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম