‘আফগানিস্তানের সঙ্গে কী হয়েছিল, মনে রাখতে চাই না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৫

প্রথম টেস্টে সেই চট্টগ্রাম জহুর আহমেদেই খেলতে নামছে বাংলাদেশ। যেখানে ২০১৯ সালে তারা খেলেছিল নিজেদের সর্বশেষ টেস্ট। প্রতিপক্ষ ছিল টেস্টে সবে নাম লেখানো আফগানিস্তান। কিন্তু পয়মন্ত এই মাঠেই বাংলাদেশের হার ছিল সঙ্গী। একই মাঠে হারের দুঃসহ স্মৃতি নিয়েই বুধবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে স্বাগতিকরা। টেস্ট অধিনায়ক মুমিনুল হক অবশ্য ‘পুরনো’ লজ্জার সেই হার মনে রাখতে চাইছেন না। মনোযোগ রাখছেন শুধু এই টেস্টের দিকেই।

একমাত্র সেই টেস্টে অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার পূর্বে যার সর্বশেষ টেস্টও ছিল এটি। বাংলাদেশ ম্যাচটি হেরেছিল ২২৪ রানের বিশাল ব্যবধানে। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল সেই টেস্ট হার নিয়ে বলেছেন, ‘কাল আপনি যা করেছেন, তা ভালো হোক বা খারাপ হোক- মনে রাখার দরকার নেই। এটা মনে রেখে আপনি কিছু পাবেনও না। আমিও একইভাবে ভাবছি। আফগানিস্তানের সঙ্গে কী হয়েছিল, তা মনে রাখতে চাই না। কালকের ম্যাচেই মনোযোগ রাখতে চাচ্ছি।’

ক্যারিবীয়দের বিপক্ষে সাকিব আল হাসানের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন। শনিবার অনুশীলনে ফিরলেও তার পুনর্বাসন চলছে এখনও। এই অবস্থায় একাদশে সাকিব থাকবেন কিনা, তা নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে হেড কোচ ডমিঙ্গোর পর এবার আশার কথা শোনালেন মুমিনুল হকও। তিনিও বলেছেন, ‘আমার কাছে মনে হয় উনি একের ভেতর দুই। উনি থাকলে টিম কম্বিনেশন ভালো হয়। ব্যাটিং বলুন, বোলিং বলুন- দল সাজানো অধিনায়কের জন্য সহজ হয়। তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ভালো একটা সুযোগ। আমি তো আশা করি তিনি খেলবেন।’

চট্টগ্রামের উইকেটে পেসারদের হুমকি হয়ে ওঠার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কেমন একাদশ সাজাবে বাংলাদেশ? এমন প্রশ্নে মুমিনুল কিন্তু খোলাসা করে কিছু বললেন না, ‘উইকেটের কন্ডিশন বুঝেই দল সাজানো হয়। তাই উইকেট বুঝে সেভাবেই একাদশ সাজানো হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম