অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিতে কিউইদের ‘লাভ’

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসের শেষে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে করোনাভাইরাস শঙ্কায় মার্চের সিরিজটি স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রোটিয়াদের বিপক্ষে অসিদের সিরিজটি না হওয়ায় ‘লাভ’ হয়েছে নিউজিল্যান্ডের! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে কিউইদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে এখন তারা দ্বিতীয় স্থানে থাকলেও সমীকরণ অনুযায়ী, তাদের এই জায়গা থেকে আর নামার শঙ্কা নেই। তাই প্রথম দল হিসেবে লর্ডসের ফাইনাল নিশ্চিত করেছে কেন উইলিয়ামসনরা। জুনের ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে, সেই লড়াইটাই এখন চলবে।

আর এই লড়াইয়ে আছে এখন তিন দল- অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করায় তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার আর কোনও সিরিজ নেই। লর্ডসের ফাইনাল খেলতে হলে ভারত-ইংল্যান্ডের সামনে সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। একই সঙ্গে প্রার্থনায় বসতে হবে সিরিজটি যেন জিতে নেয় ইংল্যান্ড কিংবা ড্রতে শেষ হয়।

করোনাভাইরাসের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিল সাজানো হচ্ছে পয়েন্টের শতাংশের ওপর। তাই ইল্যান্ডের (৪১২) চেয়ে পয়েন্ট কম থাকলেও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (৩৩২)। অস্ট্রেলিয়ার ৬৯.২ শতাংশ পয়েন্ট, আর ইংল্যান্ডের ৬৫.২ শতাংশ পয়েন্ট। সবার ওপরে থাকা ভারতের ৭১.৭ শতাংশ পয়েন্ট। অন্যদিকে ফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের ৭০।

অস্ট্রেলিয়া সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ঘরের মাঠে ভারতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে। এই হারের পরও হয়তো তারা ফাইনালে জায়গা করে নিতো যদি মেলবোর্ন টেস্টে ‍স্লো ওভার রেটের কারণে ৪ পয়েন্ট কাটা না যেত। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের জায়গায় ফাইনাল নিশ্চিত হয়ে যেত তাদের।

টিম পেইনদের যেহেতু আর কোনও খেলা নেই তার ভারত-ইংল্যান্ড টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে ভারতের ফাইনাল খেলতে হলে অন্তত ২-১ ব্যবধানে জিততে হবে সিরিজ।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের