রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি মুশফিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৩

টিভি পর্দায় দেখা গেল রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে গেছে। ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপও বারবার বললেন ‘টাইম আপ, টাইম আপ’। তবে মুশফিকুর রহিমের রিভিউ সংকেত আমলে নিলেন আম্পায়াররা। তাতেও অবশ্য বাঁচতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান!

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে রাকিম কর্নওয়ালের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মুশফিক। চতুর্থ দিনে বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি সাবেক অধিনায়কের। তার বিদায়ে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিক ও মুমিনুল হক শেষ করেছিলেন দ্বিতীয় দিনের খেলা। দ্রুত ৩ উইকেট হারালেও উইকেটে যেহেতু তারা আছেন, তাই আাশার পালে হাওয়া লাগছিল জোরেশোরেই। উইকেটে তারা যতক্ষণ টিকে থাকবেন, ততই দলের মঙ্গল। মুশফিক সেটি পারেননি। আগের দিনের ১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক আজ (শনিবার) ৮ রান যোগ করে ফিরেছেন ১৮ রান করে।

কর্নওয়ালের বল ফ্রন্টফুটে খেলতে গিয়ে ব্যাটে লাগেনি, আঘাত করে তার পায়ে। প্রথমে ক্যারিবিয়ানরা স্টাম্পিং মিসের আফসোস করলেও বোলার কর্নওয়ালের আবেদনে আম্পায়ার এলবিডাব্লিউয়ের আউটের সংকেত দেন। বেশ খানিকটা সময় নিয়ে মুশফিক রিভিউ চাইলেও কাজে আসেনি। চতুর্থ দিনে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন প্যাভিলিয়নে।

তার আউটের সময় বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৭৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকরা চতুর্থ দিন শুরু করেছিল ৩ উইকেটে ৪৭ রান নিয়ে।

মুশফিক আউট হলেও টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। ৮৪ বলে ফিফটি পূরণ করেন বাংলাদেশ অধিনায়ক।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের