ইনিংস ঘোষণা করে কঠিন লক্ষ্য দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৬

মেহেদী হাসান মিরাজের আউটের সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ। ততক্ষণে স্কোরে জমা হয়েছে ৮ উইকেটে ২২৩ রান। তাতে চট্টগ্রাম টেস্টে স্বাগতিকরা ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দিয়েছে ৩৯৫ রানের।

কঠিন পথ পাড়ি দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। বিশাল লক্ষ্যে পৌঁছাতে তাদের হাতে আছে দেড় দিনের মতো। বাংলাদেশ ইনিংস ঘোষণার সঙ্গে ৩৯৪ রানের লিডকে যথার্থ মনে করেছে। ব্যাটসম্যানদের পর এখন স্বাগতিক বোলারদের প্রমাণের পালা।

দিনের শুরুতে মুশফিকুর রহিমকে হারিয়ে চাপ তৈরি হলেও মুমিনুল ও লিটন দাসের চমৎকার ব্যাটিংয়ে সেই ধাক্কা কাটিয়ে বড় লিডের পথ তৈরি হয়। বাংলাদেশের টেস্ট অধিনায়ক দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। আর লিটন পান লাল বলের ক্রিকেটের ষষ্ঠ হাফসেঞ্চুরি।

তৃতীয় দিন শেষে তাইজুল ইসলাম বলেছিলেন, লিড ২৫০ হলেই যথেষ্ট। তবে অধিনায়ক মুমিনুলের দৃষ্টি ছিল বহুদূর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মানেই যেন তার ব্যাটে রানের ফোয়ারা! চট্টগ্রামের পয়মন্ত ভেন্যুতে আজ (শনিবার) দশম সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এই সেঞ্চুরিতে মুমিনুল ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। টেস্টে এতদিন সবচেয়ে বেশি ৯ সেঞ্চুরির মালিক ছিলেন তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে মুমিনুলের ব্যাট। তাকে যোগ্য সঙ্গ দেওয়া লিটন দাসও পেয়েছেন ফিফটি। যদিও ৬৯ রানে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। লিটনের বিদায়ের কিছুক্ষণ পর আউট হয়ে গেছেন মুমিনুলও। শ্যানন গ্যাব্রিয়েলের বলে কেমার রোচের হাতে ধরা পড়ার আগে খেলেছেন ১১৫ রানের ঝলমলে ইনিংস। ১৮২ বলের ইনিংসটি তিনি সাজান ১০ বাউন্ডারিতে।

তার বিদায়ের পর বাংলাদেশ দ্রুত হারায় তাইজুল ইসলাম (৩) ও মিরাজের (৭) উইকেট। মিরাজের আউটের পরই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এ সময় ১ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।

এর আগে চতুর্থ দিন শুরু করেছিলেন মুশফিক-মুমিনুল। মুশফিক অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি।

টিভি পর্দায় দেখা গেল রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে গেছে। ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপও বারবার বললেন ‘টাইম আপ, টাইম আপ’। তবে মুশফিকের রিভিউ সংকেত আমলে নিলেন আম্পায়াররা। তাতেও অবশ্য বাঁচতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান!

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে রাকিম কর্নওয়ালের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মুশফিক। চতুর্থ দিনে বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি সাবেক অধিনায়কের। তার বিদায়ে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিক ও মুমিনুল হক শেষ করেছিলেন দ্বিতীয় দিনের খেলা। দ্রুত ৩ উইকেট হারালেও উইকেটে যেহেতু তারা আছেন, তাই আাশার পালে হাওয়া লাগছিল জোরেশোরেই। উইকেটে তারা যতক্ষণ টিকে থাকবেন, ততই দলের মঙ্গল। মুশফিক সেটি পারেননি। আগের দিনের ১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক আজ (শনিবার) ৮ রান যোগ করে ফিরেছেন ১৮ রান করে।

কর্নওয়ালের বল ফ্রন্টফুটে খেলতে গিয়ে ব্যাটে লাগেনি, আঘাত করে তার পায়ে। প্রথমে ক্যারিবিয়ানরা স্টাম্পিং মিসের আফসোস করলেও বোলার কর্নওয়ালের আবেদনে আম্পায়ার এলবিডাব্লিউয়ের আউটের সংকেত দেন। বেশ খানিকটা সময় নিয়ে মুশফিক রিভিউ চাইলেও কাজে আসেনি। চতুর্থ দিনে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন প্যাভিলিয়নে।

সফরকারীদের সবচেয়ে সফল বোলার রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকান। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। আর ২ উইকেট পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকরা চতুর্থ দিন শুরু করেছিল ৩ উইকেটে ৪৭ রান নিয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৩০ রান। আর ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল ২৫৯ রানে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম