হতাশার প্রথম সেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৮

পঞ্চম দিনের প্রথম সেশনে কোনও সাফল্য নেই বাংলাদেশের। শেষ দিনে এসে স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আরও স্পষ্ট করে বললে কাইল মায়ার্স-এনক্রুমা বনার জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে উইকেট অক্ষত রেখে লাঞ্চ বিরতিতে গেছেন তারা।

সকাল সকাল ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অথচ উল্টো নিজেরাই চাপে পড়ে গেল! পঞ্চম দিন শুরু করা মায়ার্স ও বনারকে আউটই করতে পারছে না স্বাগতিকরা। লাঞ্চ বিরতির আগে সফরকারীরা ৭১ ওভারে ৩ করেছে ১৯৭ রান। জয়ের জন্য তাদের দরকার ১৯৮ রান।

চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। জয়ের সম্ভাবনা রয়েছে দুই দলেরই। তবে প্রথম সেশনে ক্যারিবিয়ানরা যেমন সাবলীল ব্যাটিং করেছে এবং বাংলাদেশে যেভাবে সুযোগ হাতছাড়া করেছে, তাতে মুমিনুলদের জন্য কঠিন সময়ই হয়তো অপেক্ষা করছে সামনে। ৩১ ওভার বল করে কোনও উইকেট পায়নি বাংলাদেশ।

চতুর্থ দিনের শেষভাগে আক্রমণাত্মক ব্যাটিং করা মায়ার্স পঞ্চম দিনেও আগ্রাসী। হাফসেঞ্চুরি পূরণ করে তিনি সেঞ্চুরির পথে। যোগ্য সঙ্গ পাচ্ছেন বনারের কাছ থেকে। চতুর্থ উইকেটে তারা অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটিতে। চট্টগ্রাম টেস্টেই অভিষিক্ত মায়ার্স সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে। টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূরণ করে তিনি অপরাজিত ৯১ রানে। আরেক অভিষিক্ত বনার ৪৩ রানে অপরাজিত।

৩ উইকেটে ১১০ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ তাদের লক্ষ্য দিয়েছে ৩৯৫ রানের।

সংক্ষিপ্ত স্কোর:

(লাঞ্চ বিরতি পর্যন্ত)

বাংলাদেশ: ৪৩০ ও দ্বিতীয় ইনিংসে ৬৭.৫ ওভারে ২২৩/৮ (ডিক্লে.) (মুমিনুল ১১৫, লিটন ৬৯, মুশফিক ১৮, মিরাজ ৭, সাদমান ৫; ওয়ারিকান ৩/৫৭, কর্নওয়াল ৩/৮১, গ্যাব্রিয়েল ২/৩৭)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯ ও দ্বিতীয় ইনিংসে ৭১ ওভারে ১৯৭/৩ (মায়ার্স ৯১*, বনার ৪৩*, ক্যাম্পবেল ২৩, ব্র্যাথওয়েট ২০, মোসেলি ১২; মিরাজ ৩/৮২)।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম