চট্টগ্রাম টেস্ট এবার প্রেরণা জোগাচ্ছে প্রোটিয়াদেরও!

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৯

উপমহাদেশে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীরা জিতেছে ৩ উইকেটে। সেই জয় এবার অনুপ্রেরণা জোগাচ্ছে দক্ষিণ আফ্রিকাকেও!

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের সামনে ৩৭০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান। জবাবে চতুর্থ দিন শেষে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রোটিয়ারাও। তাদের সংগ্রহ ১ উইকেটে ১২৭ রান।

অবশ্য পাকিস্তান এত বড় সংগ্রহ দাঁড় করাতে পারবে, তেমনটা গতকাল পর্যন্তও ভাবা যায়নি। সেই অসম্ভব সম্ভব হয়েছে মূলত উইকেটকিপার ব্যাটসম্যান রিজওয়ানের অসাধারণ প্রতিরোধে। চতুর্থ দিনে তার ব্যাটে ভর করেই বাকি ৪ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে আরও ১৬৯ রান যোগ করে পাকিস্তান। তাতে অবদান ছিল ১০ নম্বর ব্যাটসম্যান নুমান আলীরও।

নবম উইকেটে এ দুজনে মিলেই প্রোটিয়াদের হতাশ করে গড়েন ৯৭ রানের জুটি। নুমান করেছেন ৪৫ রান। অথচ গত কাল রিজওয়ানের ক্যাচ ৪ রানেই ফেলে দিয়েছিলেন রাসি ভন ডার ডাসেন! সেই জীবন পেয়েই তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ২৯২ মিনিট ব্যাটিং করে অপরাজিত থেকেছেন ১১৫ রানে। নুমান ৪৫ রানে ফিরলে শাহীনও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। তাতে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৯৮ রানে।    

প্রোটিয়াদের হয়ে ৬৪ রানে ৫ উইকেট নিয়েছেন স্পিনার জর্জ লিন্ডে। যা তার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারের নজির। কেশব মহারাজ ১১৮ রানে নিয়েছেন ৩টি। দুটি নিয়েছেন রাবাদা।   

বড় লক্ষ্যে খেলতে নেমে চা পানের বিরতিতে ৩৭ রানে ডিন এলগারের উইকেট হারায় প্রোটিয়ারা। তার পর প্রতিরোধ গড়ে দিন শেষ করেছেন এইডেন মারক্রাম ও রাসি ফন ডার ডাসেন। মারক্রাম ৫৯ রানে ক্রিজে আছেন, ৪৮ রানে ব্যাট করছেন ডাসেন। সমতায় ফিরতে এই টেস্টে জিততে প্রোটিয়াদের প্রয়োজন ২৪৩ রান। 

এক নজরে এশিয়ায় সর্বোচ্চ রান তাড়ার পরিসংখ্যান -

দল

স্কোর

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

ওয়েস্ট ইন্ডিজ

৩৯৫/৭

বাংলাদেশ

চট্টগ্রাম

২০২১

শ্রীলঙ্কা

৩৯১/৬

জিম্বাবুয়ে

কলম্বো

২০১৭

ভারত

৩৮৭/৪

ইংল্যান্ড

চেন্নাই

২০০৮

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম