সাকিবের না থাকা সুবিধা দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৫

ঊরুর চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে তিনি মাঠে না থাকায় ভুগেছে বাংলাদেশ। এখন ঢাকা টেস্টে এই অলরাউন্ডারের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জন্য হয়ে এসেছে ‘আশীর্বাদ’ হয়ে। যদিও সাকিব না থাকায় বাড়তি সুবিধার কিছু দেখছে না ক্যাবিবিয়ানরা।

চোট পেয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছেড়েছিলেন সাকিব। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট-বল কিছুই করা হয়নি তার। বিশেষ করে, সাকিবের বাঁ হাতের ঘূর্ণি-জাদু মিস করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও সেই সুযোগটা কাজে লাগিয়ে পেয়েছে অবিশ্বাস্য জয়। সেই হিসেবে সাকিবের অনুপস্থিতিতে ঢাকা টেস্টেও সফরকারী দলের জন্য বাড়তি সুযোগ তৈরি হবে। যদিও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স এমনটা মনে করছেন না।

সাকিব ইস্যুতে সিমন্স বলেছেন, ‘তারা (বাংলাদেশ) এমন কাউকে পেয়ে যাবে যে তার (সাকিব) কাজ করতে পারবে। হয়তো সাকিবের মতো হবে না, কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য যথেষ্ট। আমরা তার না থাকাকে বাড়তি সুযোগ হিসেবে দেখছি না। এটা আমাদের জন্য সহজ হবে না।’

১১ ফেব্রুয়ারি ঢাকা টেস্টে সাকিবকে ছাড়াই নামবে বাংলাদেশ। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী