বিশ্ব জয়ের দিনেই সুখবর পেলেন আকবর-ইমনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৫

আজ ৯ ফেব্রুয়ারি। ঠিক একবছর আগে এই দিনেই বিশ্ব জয়ের আনন্দে মেতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আকবর আলী-পারভেজ হোসেন ইমনরা। বছর ঘুরে আনন্দময় সেই দিনটাতেই নতুন চ্যালেঞ্জে লড়াইয়ের সুযোগ পেলেন তারা। আসছে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে এই দুজনের সঙ্গে ইমার্জিং দলের প্রাথমিক স্কোয়াডে আছেন যুব বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন ক্রিকেটার।

১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ‘এ’ দল। আইরিশদের এই দলটির কেতাবি নাম আয়ারল্যাল্ড উলভস। সফরে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।

আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমার্জিং দলের হোম সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যে দলটিকে যুব বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন সাইফ হাসানও। তরুণ এই ওপেনার এই মুহূর্তে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে। আছেন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামবে আইরিশ দলটি। একই ভেন্যুতে ৫, ৭, ৯ মার্চ হবে সিরিজের প্রথম তিন ওয়ানডে। এরপর ঢাকায় ফিরে ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে শেষ দুই ওয়ানডে।

আর ১৭ ও ১৮ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ১৯ মার্চ ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড ‘এ’ দল।

বাংলাদেশ ইমার্জিং দলের প্রাথমিক স্কোয়াড:

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম পাটোয়ারী, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম