সাকিবের পর ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৯

বাংলাদেশ শিবিরে ইনজুরির মিছিল শুরু হয়েছে। ঊরুর ইনজুরি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম- দলের ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলাম। ডান পায়ের কুঁচকির ইনজুরিতে পড়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাদমান ছিটকে গেলেও ঢাকা টেস্টে তার পরিবর্তে কাউকে দলে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান সাদমান। এর পর কিছু সময়ের জন্য মাঠ ছেড়ে উঠে আসলেও পরে আবার নেমেছিলেন। কিন্তু পঞ্চম দিন আর মাঠেই নামতে পারেননি। তার না থাকায় স্বাভাবিকভাবেই টপ অর্ডারে বাড়তি চাপ পড়বে।

চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে সাদমান প্রথম ইনিংসে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। যা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য পাঁচ রান করে দলকে হতাশ করেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম