নিউজিল্যান্ড সফর: সাকিবের ছুটি মঞ্জুর করলো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭

ভেতর ভেতর এমন একটা গুঞ্জন ছিলই। পিতৃত্বকালীন ছুটির জন্য নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত হলোও তাই। আবেদনে সাড়া দিয়ে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এই মাসে নিউজিল্যান্ডে সফরে যাবে বাংলাদেশ দল। ফলে এই সফরে সাকিব আল হাসানকে পাচ্ছে না লাল-সবুজ জার্সিধারীরা।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘সাকিবের কাছ থেকে ছুটির একটা চিঠি পেয়েছি। সে নিউজিল্যান্ড সফরে না থেকে যুক্তরাষ্ট্রে সন্তান সম্ভবা স্ত্রীর কাছে থাকতে চেয়েছে। আমরা বিষয়টি ইতিবাচক ভাবে দেখেছি। তার ছুটি আমরা মঞ্জুর করেছি।'

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২০ ফেব্রুয়ারি। সফরটি নির্ধারিত সময়ের চেয়ে পেছানো হয়েছে এক সপ্তাহ। যেটি এখন শুরু হবে ২০ মার্চ। নতুন সূচিতে ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। এর পরই হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ হবে ২৮ মার্চ। পরের দুটি ৩০ মার্চ ও ১ এপ্রিল। ভেন্যুগুলো হচ্ছে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ড।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের