প্রোটিয়াদের রেকর্ড হুমকিতে ফেলে দিয়েছে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩১

এশিয়ার মাটিতে কখনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর মনে হচ্ছে, সেই রেকর্ড এখন হুমকির মুখে! লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে মাত্র ৩ রানে হেরেছে প্রোটিয়ারা।

বলতে গেলে স্বাগতিক পাকিস্তানের টিম পারফরম্যান্সই তাদের জেতাতে ভূমিকা রেখেছে। একটা পর্যায়ে প্রোটিয়াদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা বোধহয় ১৭০ রানের লক্ষ্য ছুঁয়েই ফেলবে। কিন্তু লেগ স্পিনার উসমান কাদিরের এক স্পেলই পরে মোমেন্টাম বদলে দিয়েছে ম্যাচের। ২১ রানে নিয়েছেন ২ উইকেট।

শুরুতে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারাই। একপ্রান্ত নড়বড়ে থাকলেও অপর প্রান্ত আগলে ঠিকই ঝড় তোলেন মোহাম্মদ রিজওয়ান। তার বিধ্বংসী ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৯ রানের বড় স্কোর পায় স্বাগতিকরা। রিজওয়ান ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। যা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাতে ছিল ৬টি চার ও ৭টি ছয়। ব্যাট হাতে বাকিরা সেভাবে কোনও ভূমিকা রাখতে পারেননি।

জবাবে ওপেনিং জুটিতেই ৫৩ রান তুলে ফেলেছিল প্রোটিয়ারা। জানেমান মালানকে বোল্ড করে শুরুর ব্রেক থ্রু এনে দেন উসমান কাদির। মালান বিদায় নেন ২৯ বলে ৪৪ রান করে। এর পর নতুন নামা অভিষিক্ত সেইমানকেও ২ রানে বোল্ড করেন কাদির। চাপে পড়ে যাওয়ায় এর প্রভাব পড়ে স্কোরবোর্ডেও। পাকিস্তানি বোলিং নৈপুণ্যে রান তাড়ায় পিছিয়ে পড়ে প্রোটিয়ারা। যার খেসাড়ত দেন ডেভিড মিলার। তড়িঘড়ি গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন ৬৬ রানে।

ততক্ষণে অবশ্য একপ্রান্ত আগলে খেলছিলেন রিজা হ্যান্ড্রিকস। ৫৪ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যানকে অসাধারণ দক্ষতায় রানআউট করেছেন রিজওয়ান। তার বিদায়ের পরেও শেষ ওভারে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস ও বিয়র্ন ফর্টুইন। শেষ বলে প্রয়োজন পড়ে ৬ রান। কিন্তু তারা নিতে পেরেছে ২! ফলে সফরকারীরা থামে ৬ উইকেটে ১৬৬ রানে।

ম্যাচসেরা সেঞ্চুরিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান রিজওয়ান।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের