শনিবার ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রাজ্জাক-নাফিস

বাংলা ট্রিবিউ রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:২১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৮

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন এক সময়ের জাতীয় দলের দুই ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে তারা অবসরের ঘোষণা দেবেন। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত থাকবেন।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত সেখানে বলেছেন, ‘আগামীকাল কোয়াবের মাধ্যমে আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস অবসরের ঘোষণা দেবেন। পিচ ফাউন্ডেশনের অনুষ্ঠানের পর একই মঞ্চে তাদের জন্য আমরা এই আয়োজন রেখেছি।’

মাঠের ক্রিকেট থেকে অবসর নিলেও তারা কেউই ক্রিকেট ছেড়ে যাচ্ছেন না। আব্দুর রাজ্জাক তৃতীয় সদস্য হিসেবে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে জাতীয় নির্বাচক কমিটিতে যুক্ত আছেন। অন্যদিকে নাফিস ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন। 

অবসর প্রসঙ্গে জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার নাফিস বলেছেন, ‘সিদ্ধান্ত গতকাল নিয়েছি। বিসিবির সঙ্গে নিয়মিত কথা চলছিল। একটা ভালো উপলক্ষের অপেক্ষায় ছিলাম। শনিবার মিরপুরে একটি অনুষ্ঠান আছে। সেখানে বোর্ড সভাপতি থাকবেন, পরিচালকরা থাকবেন, গণমাধ্যমকর্মীরাও থাকবেন। এর থেকে ভালো মঞ্চ তো আর হতে পারে না। এজন্য কালই অবসরের ঘোষণা দেবো।’

আব্দুর রাজ্জাক তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সিদ্ধান্ত তো নেওয়াই ছিল। আগামীকাল ঘোষণা দেবো। বোর্ডের সঙ্গে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন নতুন যাত্রার অপেক্ষায় আছি।’

বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক। তার উইকেট সংখ্যা এখন ৬৩৪। ৫ উইকেট নিয়েছেন ৪১ বার, ১০ উইকেট ১১ বার। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছেন ৪১২ উইকেট। সেরা বোলিং ইনিংস ১৭ রানের বিনিময়ে ৭ উইকেট।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও তার সাফল্য অনেক। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম দুইশ উইকেট শিকারি বোলার তিনিই। এই ফরম্যাটে ১৫৩ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২০৭ উইকেট। ১৩ টেস্টে তার শিকার ২৮ উইকেট। আর ৩৪ টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৪৪ উইকেট।

এদিকে বাঁহাতি ব্যাটসম্যান নাফিস জাতীয় দলের হয়ে ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে তিন ফরম্যাটে তার রান ৩ হাজার ৪৬৮। 

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম