কাইল মায়ার্সকে থিতু হতে দিলেন না জায়েদ

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৯

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে বেঁধে রাখার মিশনে নেমেছে বাংলাদেশ। সকালের শুরুটাও হয়েছে দারুণভাবে। আবু জায়েদ রাহী তুলে নিয়েছেন দুই গুরুত্বপূর্ণ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ৬২ রান। তারা এগিয়ে ১৬৮ রানে। ক্রিজে আছেন এনক্রুমাহ বনার (২২) ও জার্মেই ব্ল্যাকউড (০)।

দিনের পঞ্চম ওভারেই আঘাত হানেন পেসার আবু জায়েদ। জোমেল ওয়ারিকানকে এলবিডাব্লিউতে ফেরান এই পেসার। অবশ্য একই ওভারের শেষ বলে নতুন নামা কাইল মায়ার্সকেও ফেরানোর সুযোগ ছিল। জায়েদের বল তার ব্যাট ছুঁয়ে লিটস দাসের গ্লাভসে জমা পড়ে ঠিকই। কিন্তু আম্পায়ার বাংলাদেশের আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ নিলে মায়ার্স ঠিকই সাজঘরে ফিরতেন। তখন প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও রিভিউ না নেওয়ার হতাশায় পুড়তে হয়েছিল স্বাগতিকদের।

কয়েক ওভার পর অবশ্য সেই হতাশা মুছে ফেলেন জায়েদ নিজেই। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন ক্যারিবীয়দের প্রথম টেস্ট জয়ের নায়ক কাইল মায়ার্স। শুরুতে মায়ার্স রিভিউ নিলেও কাজ হয়নি। ৫ রান নিয়েই সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় ব্যাটসম্যানকে।    

চট্টগ্রাম টেস্টে দারুণ লড়াইয়ের পরও ক্যারিবীয়দের কাছে হেরেছে স্বাগতিকরা। তাই সিরিজ বাঁচাতে শেষ টেস্ট জয়ের বিকল্প নেই তাদের।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম