আনুষ্ঠানিক বিদায় দেওয়া হচ্ছে জনসনকে

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ১২:৫০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৩:২০

আনুষ্ঠানিক বিদায় দেওয়া হচ্ছে জনসনকে অবসর ঘোষণা করলেও আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়নি মিচেল জসনকে। তাই ১২ জানুয়ারি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতেই আনুষ্ঠানিকভাবে এই অসি পেসারকে বিদায় দিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন জনসন। আনুষ্ঠানিকভাবে বিদায়ের দিন পার্থে অনুষ্ঠিতব্য এই ম্যাচে তাকে ‘ল্যাপ অব অনার’ দেওয়ারও কথা রয়েছে।    
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় তার দল ওয়ানারুর হয়ে আরও কিছু ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও আন্তর্জাতিকভাবে ব্যস্ত থাকার কারণে এবারে বিগ ব্যাশে খেলতে পারছেন না জনসন। কিন্তু আগামী আসরে পার্থ স্কোরচার্সের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
জনসন তার ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৭৩টি, ওয়ানডে ১৫৩টি আর টি-টোয়েন্টি খেলেছেন ৩০টি। এই সময়ে ঝুলিতে ভরেছেন ৫৯০ টি উইকেট।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম