আইপিএলে নাম বদলে ফেললো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৯

অভ্যন্তরীণ অস্থিরতায় খুব বেশি সাফল্য পায়নি আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাব। ১৩ মৌসুমে তাদের সর্বোচ্চ সাফল বলতে দুবার প্লে অফে জায়গা করে নেওয়া! তাও সর্বশেষ ২০১৪ সালে। এই অবস্থায় দলটির মাঝে  নতুনের ঢেউ বইয়ে দিতে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে এর নাম হবে পাঞ্জাব কিংস!

দলটির মালিকানায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা, নেস ওয়াদিয়া, কর্ন পল ও মোহিত বর্মণ। নাম বদলের পাশাপাশি তারা এর লোগোও পরিবর্তন করছেন। যার উন্মোচন হবে কাল বুধবার।

মূলত দলটিকে নতুন করে সবার সামনে নিয়ে আসার কৌশল হিসেবে এমনটি করেছে কর্তৃপক্ষ। মোহিত বর্মণ, যিনি ভারতের ডাবর গ্রুপের ভাইস চেয়ারম্যান বলেছেন, নতুন নামকরণের বিষয়টি তারা এক বছর ধরেই পরিকল্পনা করছিলেন। আর সেটি করতে তারা জরিপের পথেও হেঁটেছেন।

অবশ্য আর কয়দিন পরেই অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। সেখানে খেলোয়াড় কেনার জন্য যে কয়টি দলের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। এদের মধ্যে তারা অন্যতম। দলের খালি জায়গা পূরণের জন্য পাঞ্জাবের হাতে রয়েছে ৫৩.৯ কোটি রুপি!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম