প্রত্যাশা পূরণকে দায়িত্ব ভাবছেন রিয়াদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৬, ১৬:০১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৬:০৪

গত বছর ভালো ক্রিকেট খেলে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে ক্রিকেটাররা। নতুন বছরে টাইগার সমর্থকদের প্রত্যাশা পূরণকে নিজেদের দায়িত্ব ভাবছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৫ সালটি ক্রিকেট ক্যারিয়ারে মধুর সময় বলে মত দিয়েছেন তিনি। সেভাবে চলতি বছরও কাটাতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার। এছাড়া পুরো বছরটি ভালো যাওয়ার জন্য শুরুটা ভালো করার গুরুত্বের কথা বলেন রিয়াদ। টেনিংয়ের ফাঁকে সতীর্থদের সঙ্গে রিয়াদ

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের ক্যাম্পে অংশ নেন ক্রিকেটাররা। ফিটনেস ক্যাম্পের প্রথম দিন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রত্যাশা পূরণের বিষয়ে তিনি বলেন, ‘দর্শকদের প্রত্যাশা পূরণ করা এখন আমাদের দায়িত্ব। এখান থেকে পেছানোর কোনও সুযোগ নেই। আরও সামনে এগিয়ে যাওয়ার সময় এখন। আমাদের পরিশ্রম করে আরও সামনে এগিয়ে যেতে হবে।’

গত বছর বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ভালো করলেও টি-টোয়েন্টি ফরম্যাটে সেভাবে ভালো করেনি। এ বছর টি-টোয়েন্টিতে ভালো করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ বছর অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে আমাদের। প্রথমে জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, এরপর এশিয়া কাপ তারপর বিশ্বকাপ। আমরা সবগুলো সিরিজেই ভালো করার চেষ্টা করবো। যাতে করে বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়।' টেনিংয়ের ফাঁকে সতীর্থদের সঙ্গে রিয়াদ

ওয়ানডে পর টি-টোয়েন্টিতে ভালো খেলা কতটা চ্যালেঞ্জের এমন প্রশ্নে তিনি বলেন, ‘গত বছর আমার যেভাবে আক্রমণাত্মক এবং ইতিবাচক ক্রিকেট খেলেছি তেমন ক্রিকেট খেলতে পারলে অবশ্যই ভালো রেজাল্ট আনা সম্ভব। আমাদের ইতিবাচক মানসিকতা দেখাতে হবে। এখানে আমাদের অনেক কিছু করার আছে ।’

২০১৫ সালের মতো ২০১৬ সালে দারুণ কিছু সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে রিয়াদ বলেন, ‘আমরা এখন অনেক ধারাবাহিক ক্রিকেট খেলেছি। শুরুটা ভালো হলে পরবর্তী এগিয়ে যাওয়ার সুযোগ থাকতো।’ রবিবার অনুশীলনের ফাঁকে হালকা মেজাজে টাইগাররা

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম