আইপিএলে নতুন ঠিকানায় মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৬

আইপিএলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। দুই মৌসুম ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে বাইরে ছিলেন বাংলাদেশি পেসার। এবারের নিলামে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

অর্থাৎ, আরেকটি নতুন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে দুই বছর বাইরে ছিলেন প্রতিযোগিতা থেকে। এবার তিনি ফিরছেন রাজস্থানের জার্সি গায়ে।

নিলামে মোস্তাফিজকে ‘বিড’ করেই পেয়ে গেছে রাজস্থান। অন্য কোনও দল আর আগ্রহ না দেখানোর ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে ঘরে তুলেছে আইপিএলের প্রথম আসরের বিজয়ীরা।

২০১৬ সালের আইপিএল নিলামে প্রথমবার নাম যোগ হয় মোস্তাফিজের। প্রথমবারেই তাকে কিনে নেয় হায়দরাবাদ। আর মাঠে নেমে তিনি যা করেছেন, তা ছিল দেখার মতো। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের শিরোপা জেতার পথে মোস্তাফিজ ছিলেন প্রথম সারিতে। পরের মৌসুমেও কাটান হায়দরাবাদে। কিন্তু চোটের কারণে নিজের সেরাটা দিতে পারেননি। পরে ২০১৮ সালের নিলামে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর গত দুই বছর ছিলেন না বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টিতে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও আলো ছড়িয়েছেন মোস্তাফিজ। তাই আইপিএল নিলামে তার নাম থাকায় দল পাওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট। ২৫ বছর বয়সী পেসার দল পেলেনও। এবার নতুন দলের জার্সিতে নিজেকে মেলে ধরার অপেক্ষা তার।

এদিকে ১৪ কোটি রুপিতে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসন। তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস (আগের কিংস ইলেভেন পাঞ্জাব)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াই শেষে হাসি ফুটেছে প্রীতি জিনতার ঠোঁটে। আরেক অসি পেসার নাথান কোল্টার-নাইল ৫ কোটি রুপিতে বিক্রি হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

তবে বিক্রি হননি আফগান স্পিনার মুজিব উর রহমান ও ভারতীয় স্পিনার হরভজন সিং।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম