নিউজিল্যান্ডে পৌঁছেছেন তামিম-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৫

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বিকাল ৪টায় রওয়ানা হয়ে বুধবার স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

বাংলাদেশ দল এর আগে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে। সর্বশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত করেই ফিরতে হয়েছিল তামিমদের। অবশেষে সেই ক্রাইস্টচার্চ থেকেই শুরু হচ্ছে সফরের আনুষ্ঠানিকতা।

লম্বা সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে। ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভেন্যু যথাক্রমে- নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টন।

দলের সঙ্গে বোর্ডের ‘কমিউনিকেশন গ্যাপ’ যেন না থাকে সেজন্য প্রতিনিধি হয়ে সফরে যাচ্ছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

অবশ্য সেখানে পৌঁছেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। এ সময় অনুশীলনের সুযোগ থাকবে না। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করবে তামিম-মুশফিকরা। ২০ মার্চ ডানেডিনের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম