বিদায় বললেন দুইবারের বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

ছোট ভাই ইরফান পাঠান ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। এবার বিদায় বললেন তার বড় ভাই ও দুইবারের বিশ্বকাপ জয়ী ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান। সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলেছেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।

৩৮ বছর বয়সী ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, ‘জীবনের এই ইনিংসে আজ ফুলস্টপ দেওয়ার সময় এসেছে।’

ইউসুফ পাঠান সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০১২ সালের ৩০ মার্চ টি-টোয়েন্টিতে। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ওয়ানডে খেলেছেন ৫৭টি ও টি-টোয়েন্টি ২২টি।

২০০৬-০৭ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সই তাকে জায়গা করে দেয় ২০০৭ সালের ভারতের টি-টোয়েন্টি দলে। অবশ্য ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি! ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিন ওপেনিংয়ে নেমে ৮ বলে ১৫ রান করতে পেরেছিলেন। সেই ম্যাচটি ভারত জিতে যায় ৫ রানে! ওই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হন তার ছোটভাই ইরফান।

এর পর ২০১১ বিশ্বকাপের সময়টাতে ভারতের সংক্ষিপ্ত সংস্করণে নিজেকে নিয়মিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করে তোলেন। বিশ্বকাপে খেলেন ৬টি ম্যাচ। ১১৫.৬২ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ছিল ৭৪ রান। বল হাতে ৪.৭৭ ইকোনমিতে নেন মাত্র একটি উইকেট।

বিবৃতিতে ইউসুফ আরও বলেছেন, ‘ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয় এবং ফাইনালে শচীন টেন্ডুলকারকে কাঁধে তোলার মুহূর্তটি আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে।’ এই সময় ছোট ভাই ইরফানের প্রতিও কৃতজ্ঞতা ঝরে তার। বলেছেন, ‘ও আমার জীবনের উত্থান-পতনে সব সময়ই পাশে ছিল।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী