লঙ্কানদের ক্রিকেটে বড় দায়িত্বে টম মুডি

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২১, ১৬:৩০আপডেট : ০১ মার্চ ২০২১, ১৬:৩০

নিজেদের নতুন করে ঢেলে সাজাতে চাচ্ছে শ্রীলঙ্কা। যার প্রমাণও মিলছে। লঙ্কান গ্রেট অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে নতুন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি গঠিত হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেলেন টম মুডি।

চুক্তির ফলে আগামী তিন বছরে শ্রীলঙ্কায় কমপক্ষে ৩০০ দিন কাটাতে হবে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। এই সময়ে লঙ্কানদের ভবিষ্যৎ সফর সূচির মূল্যায়ন ও ঘরোয়া ক্রিকেট কাঠামোর দিকে নজর রাখতে হবে তাকে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়ন, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, কোচিং ও সাপোর্ট স্টাফদের কাঠামো গঠন, হাই পারফরম্যান্স ও ডাটা অ্যানালাইসিসের দিকেও নজর রাখবেন। এক কথায় লঙ্কান ক্রিকেটকে ঢেলে সাজাতে বড় দায়িত্বই তুলে দেওয়া হয়েছে মুডির কাঁধে।

অবশ্য এর আগেও লঙ্কানদের কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার সময়ে সাফল্যও ছিল অনেক। টেস্টে তো ছিলই, সঙ্গে বিশ্বকাপ রানার্স আপও হয়েছে শ্রীলঙ্কা। এর পর থেকে আইপিএলে কোচ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুডি।

তাকে পছন্দ করার পেছনে অরবিন্দ ডি সিলভা জানিয়েছেন, এসব ক্ষেত্রে নিরপেক্ষভাবে গভীর দৃষ্টি দিয়ে ভাবতে পারে এমন একজনকে প্রয়োজন ছিল। যিনি আবার স্থানীয়দের সংস্কৃতি, দেশ ও ক্রিকেটারদের সম্পর্কে ভালোভাবে অবগত।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম