যেখানে বিরাট কোহলিই ‘প্রথম’

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২১, ১২:৫০আপডেট : ০২ মার্চ ২০২১, ১২:৫০

ক্রিকেট মাঠে বিরাট কোহলির হরহামেশা সেঞ্চুরি করা নতুন কিছু নয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন এক সেঞ্চুরির স্বাদ পেলেন ভারতীয় অধিনায়ক। যার দেখা আগে পায়নি কোনও ক্রিকেটার! ইন্সটাগ্রামে প্রথম ক্রিকেটার হিসেবে তার পূরণ হয়েছে ‘১০০’ মিলিয়ন বা ১০ কোটি ফলোয়ার।

শুধু ক্রিকেটার হিসেবেই নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে তিনিই প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব যার ফলোয়ার সংখ্যা এত। টুইট করে এমন তথ্য জানিয়েছে আইসিসি। 

ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিস্তিয়ানো রোনালদোর। পর্তুগিজ যুবরাজের অনুসারী ২৬৫ মিলিয়ন। তার পরেই স্থান বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও নেইমারের। দুজনের অনুসারী যথাক্রমে ১৮৬ মিলিয়ন ও ১৪৭ মিলিয়ন। সে হিসেবে ইন্সটাগ্রামে চতুর্থ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয় বিরাট কোহলি। পাশাপাশি গত ‍দুই বছর ধরে ভারতেও সবচেয়ে বেশি অনুসরণকৃত ক্রীড়াব্যক্তিত্ব তিনি।

১০০ মিলিয়ন ক্লাবে রয়েছেন হলিউড অভিনেতা ও রেসলিংয়ের ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন ও মার্কিন সংগীতশিল্পী বিয়ন্স।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম