অসি বোলারদের পর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দেখা গেল বৃষ্টির দাপট। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির দাপটে ৬৮ বলের বেশি খেলা সম্ভব হয়নি।
সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৬ উইকেটে ২০৭ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৪৮ রান। এই দিন আক্রমণাত্মক ব্যাটিং করা কার্লোস ব্রেথওয়েইটের উইকেট হারিয়ে আরও ৪১ রান যোগ করে তারা।
ব্রেথওয়েইট জেমস প্যাটিনসনের বলে বোল্ড হওয়ার আগে ৭১ বলে ৬৯ রানের ভালো একটি ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংস ৭টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। ব্রেথওয়েইটের বিদায়ে ভাঙে রামদিনের সঙ্গে তার ৮৭ রানের জুটি।
তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি জিতে অস্ট্রেলিয়া ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে।
/এমআর/








