‘শূন্য’ হাতে ফিরতে চান না সাইফউদ্দিনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ২০:০৫আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:০৫

দীর্ঘ সাতদিন পর অবশেষে খোলা মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। বৃহস্পতিবার লিংকন গ্রিন মাঠে প্রথমদিনের অনুশীলনে সবই করেছেন সফরকারীরা। ছোট ছোট গ্রুপে ৭ ভাগ হয়ে তারা ব্যাটিং,বোলিং, ফিল্ডিংসহ ফিটনেসও ঝালাই করে নিয়েছেন।

প্রথম দিনের সেই অভিজ্ঞতা নিয়ে অলরাউন্ডার সাইফউদ্দিন বললেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম ৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর আজ অষ্টম দিনে প্রথমবার ছোট ছোট গ্রুপে অনুশীলন করলাম। সব মিলিয়ে ভালো ছিল।’

এদিন সকালে ক্রিকেটারদের স্কিল অনুশীলনের শুরুটাই হয় ফিল্ডিং দিয়ে। নিউজিল্যান্ডের মাঠে বাতাসের কারণে ক্যাচ নিতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তাই মাঠে নামার আগে সেই প্রস্তুতি নিতেই ক্যাচ অনুশীলন করেছেন সবাই। সাইফউদ্দিন জানালেন, ‘আজকে অনুশীলনে সবার আগে আমরা ফিল্ডিংটা নিয়ে কাজ করেছি। বিশেষ করে শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে। যেহেতু এখানে বাতাসের একটা ব্যাপার থাকে। তাই সেটা মানিয়ে নেওয়ার জন্য ক্যাচ অনুশীলন করেছি।’

বুধবার জিম করার সুযোগ পেলেও আজ থেকেই ক্রিকেটাররা মূলত স্কিল অনুশীলনের সুযোগ পেয়েছেন। তবে স্বাধীনভাবে অনুশীলন করতে অপেক্ষায় থাকতে হবে আরও ৬ দিন। তার পরেও এই অনুশীলনেই নিজেদের মানিয়ে নিচ্ছেন সাইফরা, ‘শুরুতে আমরা ফিল্ডিং অনুশীলন করেছি। এরপর ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করেছি। শেষে একটু ফিটনেস নিয়ে কাজ করেছি। যেহেতু আমরা সাত দিন ফিটনেস নিয়ে খুব বেশি কাজ করতে পারিনি। তাই ট্রেইনারের নির্দেশনা নিয়ে আমরা রানিংটা করলাম। আশা করি ছোট ছোট ট্রেনিং করে নিজেদের মানিয়ে নিতে পারবো।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ দল এখনো পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি। সবগুলো ম্যাচেই হতাশা ছিল সঙ্গী। তবে আগের সব হতাশা ভুলিয়ে দিতে আশাবাদী সফরকারীরা। সাইফউদ্দিনও বললেন তেমনটা, ‘ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। যদি সবাই ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই ফল আমাদের পক্ষে কথা বলবে। পাশাপাশি টি-টোয়েন্টিও আছে। যেহেতু আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, তো আমাদের চেষ্টা থাকবে এ সিরিজ থেকে কিছু নিয়ে যেন দেশে ফিরতে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম