ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শরিফুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ২০:১৮আপডেট : ০৫ মার্চ ২০২১, ২০:১৮

বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। সফরকারী বাংলাদেশ দল সেখানে থাকায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা কাজ করছিল ক্রিকেট ভক্তদের। পর দিন অবশ্য সব দুশ্চিন্তা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

ভূমিকম্পের ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা ২৭ মিনিটে। রিখটার স্কেলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতাও। পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

কিউইদের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছে। ভূমিকম্পের কেন্দ্র শহর থেকে অনেক দূরে হওয়ায় এর কোনও প্রভাব পড়েনি। তাই নিয়ম মেনে শুক্রবার অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

অনুশীলনের পরে অবশ্য সেই সময়ের পরিস্থিতির কথা বর্ণনা করেছেন পেসার শরিফুল ইসলাম। ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানান তিনি, ‘আমি কেঁপে উঠেছিলাম। প্রথমে মনে করেছিলাম ঘটনাটা স্বপ্নে দেখছি। কিন্তু যখন বুঝতে পারলাম যে এটা ভূমিকম্প। তখন সত্যি করে বলতে আমি কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

তবে পরে তাদের আশ্বস্ত করা হয় যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ ভূমিকম্পের কারণে এই অঞ্চলে সুনামি কোনও প্রভাব ফেলতে পারবে না, ‘পরে অবশ্য আমাদের জানানো হয় যে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ ভূমিকম্পের কারণে যে সুনামি সতর্কতা জারি করা হয়, তা এখানে প্রভাব ফেলতো না।’

গতকালের মতো এদিনও ক্রাইস্টচার্চের লিংকন গ্রিন মাঠে ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেন ক্রিকেটাররা। শরিফুল অনুশীলন নিয়ে বলেছেন, ‘যথারীতি আমরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছি। আজকেও আমাদের মূল ফোকাস ছিল ফিল্ডিংয়ে। কোয়ারেন্টিনের শেষ দিন পর্যন্ত এভাবেই চলবে।’

বাধ্যতামূলক কোয়ারেন্টিনের পরেই বাংলাদেশ পরিপূর্ণভাবে ৫ দিনের অনুশীলনের ক্যাম্প করতে পারবে কুইন্সটাউনে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম