বাংলাদেশের আগে প্রস্তুতি সেরে রাখলো কিউইরা

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৪:২৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৪:৩২

বাংলাদেশের বিপক্ষে নামার আগে প্রস্তুতিটা সাফল্যের সঙ্গেই সেরে রাখলো নিউজিল্যান্ড। শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা।

অথচ প্রথম দুই ম্যাচ জেতা নিউজিল্যান্ড হেরে গিয়েছিল শেষ দুই ম্যাচেই! ওয়েলিংটনে সর্বশেষ দুই ম্যাচ ছিল দর্শকহীন। তাই দর্শক পূর্ণ শেষ ম্যাচে জমা ছিল সব রোমাঞ্চ। কিন্তু অ্যারন ফিঞ্চ আর ম্যাথু ওয়েড ছাড়া আর কেউই প্রভাব ফেলতে পারলেন না শেষ ম্যাচে। ফিঞ্চ ফেরেন ৩৬ রান করে আর ওয়েড করেন সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া ২৬ রান করেছেন মার্কাস স্টয়নিস।

বিশেষ করে শেষ দিকের ওভারগুলোতে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে বল করেছে স্বাগতিক বোলাররা। শেষ ৭ ওভারে অস্ট্রেলিয়া তুলতে পেরেছে ৪৩ রান! তাতে ৮ উইকেটে ১৪২ রানের পুঁজি পায় অজিরা।

কিউই বোলারদের মধ্যে ২৪ রানে তিনটি উইকেট নিয়েছেন ইশ সোধি। দুটি করে নেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

লক্ষ্য বড় না হওয়ায় জয় পেতে অবশ্য কিউইদের কোনও বেগ পেতে হয়নি। দুই ওপেনারেই ১১.৫ ওভারে উঠে ১০৬ রান। ডেভন কনওয়ে ২৮ বলে ফেরেন ৩৬ রানে। তাতেও অবশ্য অপরপ্রান্তে মার্টিন গাপটিলের ঝড় থেমে থাকেনি। দ্রুত কেন উইলিয়ামসনের উইকেট পড়লেও গ্লেন ফিলিপস পরবর্তী দায়িত্ব কাঁধে তুলে নেন দলের। গাপটিল ৪৬ বলে ৭১ রানে বিদায় নিলে ফিলিপসের ঝড়ো ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড।

গাপটিলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়। অপর দিকে ১৬ বলে ৫টি চার ও ২ ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন ফিলিপস। ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয় ১৫.৩ ওভারে। ম্যাচসেরা মার্টিন গাপটিল হলেও সিরিজ সেরা স্পিনার ইশ সোধি।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী