১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৬:৪৪আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৬:৪৪

টানা সিরিজ খেলার মিশনে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে এসেই বাংলাদেশ দল উড়াল দেবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ এপ্রিল লঙ্কান সফরে যাবে লাল-সবুজ জার্সিধারীরা। সফরে দুটি টেস্ট খেলবে দুই দল।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দুটা টেস্ট এক ভেন্যুতেই হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। অন্যান্য প্রটোকল যেমন আছে, বাংলাদেশ দল সেসবের মধ্যেই থাকবে।’

শ্রীলঙ্কা সফর শেষ করে আসার পর আবার নিজেদের মাঠে লঙ্কানদের আতিথ্য দেবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের জন্য মে মাসের ২০ তারিখ শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসার কথা। প্রধান নির্বাহী জানালেন সেটাই, ‘শ্রীলঙ্কা সফর শেষ করে আসার পর আমরা দুই সপ্তাহের মতো বিশ্রাম পাবো। তার পর শ্রীলঙ্কা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এখানে আসবে। সম্ভবত মে মাসের ২০ তারিখের দিকে ওরা বাংলাদেশে আসবে।’

এদিকে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে ভারত। আগামী জুনে অনুষ্ঠেয় ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে বিরাট কোহলিরা। ভারতের ফাইনালে যাওয়ার কারণে এশিয়া কাপ আয়োজন শঙ্কার মুখে পড়েছে। জুনেই শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। এখন সেটি যথা সময়ে না হলে বিসিবির ভাবনায় রয়েছে ঘরোয়া কোন টুর্নামেন্ট আয়োজন করা। প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টি কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল দেখে। এশিয়া কাপ বাতিল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার পরও হয়ে গেলে আমরা ওই স্লটে কোনও ঘরোয়া টুর্নামেন্ট ফিক্সড করা যায় কিনা দেখবো। বিষয়টা নিয়ে আমরা এখনও কাজ করছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম