বাংলাদেশের বিপক্ষে খেলছেন না কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১০:৫৬আপডেট : ০৯ মার্চ ২০২১, ১১:০৬

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে চোট ধাক্কা খেলো নিউজিল্যান্ড। কনুইয়ের চোটে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

মৌসুমের বাকি অর্ধেকটা সময় বাম কনুইয়ের চোট ভুগিয়েছে কেনকে। এখন পরিস্থিতি এমনই যে, তাকে কিছুদিনের জন্য বাইরে থাকতেই হচ্ছে। এই চোট নিয়ে খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৩ রান করলেও শেষ তিন ম্যাচে সিঙ্গেল ফিগারে বিদায় নিতে হয়েছে তাকে।

অবশ্য আগে থেকে এটা অনুমিত ছিল যে আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না উইলিয়ামসনের। এর সঙ্গে চোটের যে অবস্থা তাতে তার পুরোপুরি ফিট হতেও সময় লাগবে প্রায় তিন সপ্তাহ। ফলে আইপিএলের শুরুর সময়টাতেই পুরোপুরি ফিট পাওয়া যাচ্ছে তাকে।  

তার চোট প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কেন সব সময়ই নিজের দেশের হয়ে খেলতে ভালোবাসে। এই অবস্থায় নিজেকে বিরত রাখার সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না।’

এর পর স্টিড আরও যোগ করে বলেছেন, ‘একজন ব্যাটসম্যানের সামনের কনুই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওর চোটের অনেক দিন ধরেই উন্নতি হচ্ছিল না। তাই এ নিয়ে কিছু একটা করতে হতোই।’

এর পরেই আসলো সামনের আরও গুরুত্বপূর্ণ ম্যাচের প্রসঙ্গ। যে কারণে কেনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তারা, ‘ক্রিকেটের একটি ঠাসা সূচি সামনে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ট্যুর রয়েছে। তার ওপর রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তাই আমরা চাইছিলাম যে কেন যেন সেগুলোর জন্য পুরোপুরি ফিট থাকে।’

ফলে বাংলাদেশ সিরিজে কেনকে অবশ্যই মিস করবে নিউজিল্যান্ড। সেই কথাই জানালেন কিউই কোচ, ‘অবশ্যই ওর ক্লাস ও নেতৃত্বগুণ আমরা বাংলাদেশ সিরিজে মিস করবো। কিন্তু এটাও ভাবতে হবে ওর বাদ পড়া মানে ওয়ানডে দলে আরেকজনের সুযোগ তৈরি হওয়া।’

কেনের অনুপস্থিতিতে ওয়ানডে অভিষেক হতে পারে ডেভন কনওয়ের। টি-টোয়েন্টিতে এরই মধ্যে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। যার ৯ ইনিংসে গড় ৫২.২৮। কেনের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। জানা গেছে, বাংলাদেশ সিরিজের জন্য তাদের দল ঘোষণা করা হতে পারে বৃহস্পতিবার। ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে ২০ মার্চ।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম