সুজনের বলে আউট হয়ে অবসরের কথা ভেবেছিলেন ইনজামাম! (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১২:৩০আপডেট : ১০ মার্চ ২০২১, ১২:৩৪

গত কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হতে দেখা গেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের একটি ভিডিও। যেখানে বাংলাদেশের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে একভাবে উপহাস করতে দেখা গেছে তাকে। ভিডিওতে ইনজামাম উল্লেখ করেছেন, মুলতান টেস্টের প্রথম ইনিংসে সুজনের বলে আউট হয়েই ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন তিনি!

আসলে এক বছর আগে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে ‘ইমোশোনাল স্টোরি অফ দ্য মুলতান টেস্ট ম্যাচ’ শিরোনামে ১২ মিনিট ২৩ সেকেন্ডেরে একটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানেই একটি অংশে সুজনকে সাধারণ গোছের বোলার তকমা দিয়ে কথা বলতে দেখা গেছে ইনজামামকে।

ভিডিওর এক অংশে উর্দুতে ইনজামাম বলেন, 'প্রথম ইনিংসে বাংলাদেশ দলের একজন বোলার ছিলেন খালেদ মাহমুদ। খুবই সাধারণ মানের মিডিয়াম পেসার। তিনি আমাকে বল করলে তা উঁচু হয়ে এসেছিল। মারতে গেলে আমি গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই। তখন আমার মাথায় চিন্তা আসে, খালেদ মাহমুদের মতো বোলারের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই। তাহলে আল্লাহ আমাকে ইঙ্গিত দিচ্ছেন যে, আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তখন সন্ধ্যায় এক বন্ধুকে বলেছিলাম এটাই আমার শেষ টেস্ট। তাকে টেস্ট থেকে অবসর নেওয়ার কথা বলেছিলাম।'

অবশ্য পুরনো এই ভিডিও নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। সুজনকে উপহাস করে ইনজামামের এমন ব্যাঙ্গাত্মক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। রাকিব হাসান শুভ নামের এক ব্যক্তি লিখেছেন, ‘তার মন্তব্য খুবই হতাশাজনক। পাকিস্তানের সাবেক অধিনায়ক হিসেবে তিনি এভাবে বলতে পারেন না। তার অবশ্যই নিজের অবস্থান জানা উচিত। প্রত্যেকে ক্রিকেটারদের সম্মান জানানো উচিত। সত্যিই আমি ভীষণ হতাশ।’

পারভেজ নামের আরেক ক্রিকেটার ভক্ত কমেন্ট করে বলেছেন, ‘ইনজামামের মতো কিংবদন্তি ক্রিকেটারের মুখে অন্যদেশের ক্রিকেটারকে অসম্মান করে কথা বলা মানায় ন। তার উচিত অন্যদেশের ক্রিকেটারদের সম্মান জানানো। সম্মান দিলেই কেবল সম্মান পাওয়া যায়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম