রুমানার ব্যাটে ফাইনালে সবুজ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৭:৫৯আপডেট : ১০ মার্চ ২০২১, ১৭:৫৯

গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। তার ৮০ রানের ইনিংসে ভর করে লাল দলকে ৬ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে সবুজ দল। জয়ের পথে পঞ্চম উইকেটে রিতু মনিকে সঙ্গে নিয়ে রুমানা ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পায় লাল দল। দলটির মিডল অর্ডার ব্যাটার শারমিন সুপ্তার ৭২ রানে ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে লাল দল। শারমিন ১৪০ বলে ৪ বাউন্ডারিতে করেন ৭২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার জিন্নাত অর্থির ব্যাটে। এছাড়া রুবাইয়া হায়দার ১৮ ও লতা মন্ডল ১৩ রানের ইনিংস খেলেছেন।

সবুজ দলের দিশা বিশ্বাস, রিতু মনি ও সানজিদা মেঘলা নিয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট নিয়েছেন পান্না ঘোষ।

অলিখিত ‘সেমিফাইনালে’ লাল দলের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য সবুজ দল ১৬ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায়। শুরুতে অবশ্য বিপদে পড়েছিল তারা। ৩৯ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে তোলে রুমানা-রিতুর ১২০ রানের জুটি।

রুমানা ৮০ ও রিতু ৫১ রানে অপরাজিত থাকেন। রুমানার ১৪৮ বলের ইনিংসে ছিল ৯টি চারের মার। আর রিতু ৮০ বলে ৫ চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজিয়েছেন।

লাল দলের পেসার লতা মন্ডল নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও পূজা চক্রবর্তী।

শুক্রবার বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের ফাইনালে রুমানাদের প্রতিপক্ষ টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুনের বাংলাদেশ নীল দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম