মসজিদে হামলার ঘটনা সামনে আসতেই তামিম বললেন...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৯:৪৬আপডেট : ১০ মার্চ ২০২১, ১৯:৪৯

ক্রাইস্টচার্চ ছাড়ার আগে মসজিদ হামলার প্রসঙ্গ ফের সামনে এলো। তামিম ইকবাল জানালেন, ওই হামলা ছাড়া নিউজিল্যান্ড সবসময় তার জন্য দারুণ জায়গা।

আগামী ১৫ মার্চ ক্রাইস্টচার্চ মসজিদে হামলার দুই বছর পূর্ণ হবে। এই ক্রাইস্টচার্চেই এবার ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সেখান ছেড়ে কুইন্সটাউনে চলে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। ওখানে পাঁচ দিনের ক্যাম্প করে ডানেডিনে ২২ গজের লড়াইয়ে নামবেন তামিমরা।

দুই বছর আগে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার কারণে নিউজিল্যান্ডে সিরিজ শেষ না করেই দেশে ফিরে এসেছিল বাংলাদেশ দল। দুঃসহ সেই স্মৃতি ভুলতে বাংলাদেশের ক্রিকেটারদের লেগেছে দীর্ঘ সময়। ঘটনাটি আবার সামনে এসেছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে তামিমের কথা বলার সময়। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘দেখুন, আমাদের জীবনের খুব স্পর্শকাতর অংশ এটি। কাটিয়ে উঠতে লম্বা সময় লেগেছে। যেটা বলেছি, যারা আপনজন হারিয়েছেন, সেই পরিবারগুলোকে শ্রদ্ধা করতে হবে আমাদের। প্রার্থনা করতে হবে যেন তারা সহ্য করতে পারেন। এই তো, আর খুব বেশি গভীরে যেতে চাই না ব্যাপারটির। কারণ এই অনুভূতি খুব ভালো নয়।’

তবে ভয়াল ১৫ মার্চের দিনটি বাদ দিলে নিউজিল্যান্ডে বাকি সময়টা শুধু ভালো লাগা তামিমের। সেই অনুভূতি এই ওপেনার ভাগাভাগি করেছেন এভাবে, ‘আমি এ নিয়ে চতুর্থ বা পঞ্চমবার এলাম নিউজিল্যান্ডে। সবসময়ই এই দেশে আসতে মুখিয়ে থাকি আমরা। খুবই সুন্দর একটি দেশ। এখানকার মানুষেরা ভালো। এখানে বারবার আসার মতো যথেষ্ট ভালো কিছু নিউজিল্যান্ড আমাদের উপহার দিয়েছে এবং আমি নিশ্চিত, ভবিষ্যতেও আসতে কোনও দ্বিধা থাকবে না আমাদের। ওই একটি ঘটনা ছাড়া নিউজিল্যান্ড সবসময়ই দারুণ ছিল।’

২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ চলাকালীন ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও  লিনউড ইসলামিক সেন্টারে এক সন্ত্রাসীর এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। যা নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা। ওই হামলায় ৫০ জন নিহত হন ও আরও ৫০ জনের মতো গুরুতরভাবে আহত হন। ক্রাইস্টচার্চের ওই মসজিদেই জুমার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। হামলার ভয়াবহতা স্বচক্ষে দেখে মসজিদের খুব কাছ থেকে ফিরে আসেন তামিম-মুশফিকরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম