৫০ বছরের সেরা ইনিংস লক্ষ্মণের

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৬, ১৯:৪৮আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৯:৪৮

২০০১ সালে কলকাতা টেস্টে খেলা ভিভিএস লক্ষ্মণের সেই মহাকাব্যিক ২৮১ রানের ইনিংসটির কথা হয়তো এখনও মনে আছে ক্রিকেট ভক্তদের। ২৭৪ রানের ঘাটতি নিয়ে ফলোঅন পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ওই মহাকাব্য সৃষ্টি করেন লক্ষ্মণ। ফলো অনে পড়েও ১৭১ ওই টেস্ট জিতেছিল ভারত।

গত ৫০ বছরের মধ্যে ব্যাট হাতে শাসন করা সব ইনিংসের মধ্যে সাবেক ভারতীয় ব্যাটসম্যান লক্ষণের সেই ইনিংসটি এবার সেরার আসনে বসল। লক্ষ্মণের ইনিংসটি সেরা হয়েছে ইএসপিএন-ক্রিকইনফোর ওয়েব ম্যাগাজিন 'মান্থলি ক্রিকেটের' একটি ভোটিং পোলে। সাবেক ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকারদের ভোটে হায়দ্রাবাদের রাজপুত্রের ইনিংসটি সেরা নির্বাচিত হয়েছে। ভিভিএস লক্ষ্মণ

গত ৫০ বছরের ইতিহাসে সেরা ৫০টি ইনিংস নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে শীর্ষে লক্ষ্মণের ইনিংস। সেরা ৫০ এ নেই শচীন টেন্ডুলকারের কোনও পারফরম্যান্স!

লক্ষ্মণের ওই ইনিংসের স্মৃতিচারণ করে বিশ্বসেরা স্পিনার শেন ওয়ার্ন ও আরেক অসি তারকা রিকি পন্টিং বলেছেন, লক্ষ্মণকে আউট করার জন্য পায়ের পাতা লক্ষ্য করে টানা বল করেও কোনও লাভ হয়নি। তিনি সেই বলগুলোকেই অবলীলায় উড়িয়ে দিয়েছেন কাভার কিংবা মিডউইকেট বরাবর। অবেশেষে লক্ষ্মণের সেই ইনিংস প্রাপ্য সম্মাননাই পেল।



গত ৫০ বছরের সেরা দশ পারফরম্যান্স

১. ভিভিএস লক্ষ্মণ: ৫৯ ও ২৮১ (ভারত-অস্ট্রেলিয়া, কলকাতা, ২০০১)

২. ইয়ান বোথাম: ৫০ ও ১৪৯*; ৬/৯৫ ও ১/১৪ (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, হেডিংলি, ১৯৮১)

৩. মাইকেল হোল্ডিং: ৮/৯২ ও ৬/৫৭ (ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ওভাল, ১৯৭৬)

৪. ব্রায়ান লারা: ১৫৩* (ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ব্রিজটাউন, ১৯৯৯)

৫. ইয়ান বোথাম: ১১৪; ৬/৫৮ ও ৭/৪৮ (ভারত-ইংল্যান্ড, মুম্বাই, ১৯৮০)

৬. রিচার্ড হ্যাডলি: ৫৪; ৯/৫২ ও ৬/৭১ (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ব্রিসবেন, ১৯৮৫)

৭. বব ম্যাসি: ৮/৮৪ ও ৮/৫৩ (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, লর্ডস, ১৯৭২)

৮. মুত্তিয়া মুরালিধরন: ৭/১৫৫ ও ৯/৬৫ (ইংল্যান্ড-শ্রীলঙ্কা, ওভাল ১৯৯৮)

৯. গ্রাহাম গুচ: ৩৪ ও ১৫৪* (ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, হেডিংলি, ১৯৯১)

১০. গ্যারি সোবার্স: ১৭৪; ৫/৪১ ও ৩/৩৯ (ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, হেডিংলি, ১৯৬৬)

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম