ইয়ো ইয়ো টেস্টে নাসিরের বাজিমাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ১২:৫৮আপডেট : ১১ মার্চ ২০২১, ১২:৫৮

মাঠের বাইরের ঘটনায় গত কিছুদিন ধরে আলোচনায় নাসির হোসেন। এবার মাঠের ঘটনায় আলোচনায় ‘ফিনিশার’ খ্যাত এই ক্রিকেটার এবং সেটি ইতিবাচক খবরে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিটনেসের কারণে বাদ পড়া নাসিরই এবার ফিটনেস টেস্টে করলেন বাজিমাত।

কয়েক সপ্তাহ পর মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেই লক্ষ্যে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট চলছে। নিয়মিত খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারকে ফিটনেস টেস্ট দিতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম নাসির। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে নিজের কারিশমা দেখিয়েছেন। টেস্টে নাসিরের স্কোর ছিল ১৭.১।

বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘নাসির হোসেন বুধবার সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন তিনি, তার স্কোর ১৭.১।’  

ইয়ো ইয়ো টেস্ট আসলে বিপ টেস্টের একটি উন্নত রূপ। বিপ টেস্ট প্রক্রিয়াটিকেই একটু জটিল আর সংশোধন করে নাম দেওয়া হয়েছে ‘ইয়ো ইয়ো টেস্ট’। ইয়ো ইয়ো টেস্টের ক্ষেত্রে একজন ক্রিকেটার কী গতিতে দৌড়াচ্ছেন, সেটি বিবেচনায় আনা হয় এবং স্কোর নির্ধারণে এটি বড়সড় ভূমিকা রাখে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম