হোপের শতকে ক্যারিবিয়ানদের চওড়া হাসি

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২১, ১৫:৪১আপডেট : ১১ মার্চ ২০২১, ১৫:৪১

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। কুড়ি ওভারের সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে মিশন শুরু করে দারুণ জয় পেয়েছে তারা। প্রথম ওয়ানডেতে শাই হোপের সেঞ্চুরি (১১০) ও এভিন লুইসের হাফসেঞ্চুরিতে (৬৫) ১৮ বল হাতে থাকতে ৮ উইকেটের জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। লঙ্কানরা ৬ বল আগেই অলআউট হয়েছিল ২৩২ রানে।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ দাঁড় করায়। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও দিমুথ করুণারত্নে মিলে যোগ করেন ১০৫ রান। অধিনায়ক করুণারত্নে ৬১ বলে ৪ বাউন্ডারিতে ৫২ রানে আউট হন। সঙ্গীকে হারিয়ে গুনাথিলাকাও দ্রুত বিদায় নেন। ৬১ বলে ৭ বাউন্ডারিতে নিজের ৫৫ রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

এরপরই ছন্দপতন। মিডল অর্ডারের ধসে এলোমেলো সফরকারীরা। ওই জায়গা থেকে আলো ছড়িয়েছেন অশিন বান্দারা। কুড়ি ওভারের সিরিজে নিয়মিত রান পাওয়া বান্দারা হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। অভিষেক ওয়ানডেতে ৬০ বলে ৪ বাউন্ডারিতে ৫০ রান করেছেন এই অলরাউন্ডার। ক্যারিবিয়ারদের বিপক্ষে টি-টোয়েন্টিতেও অভিষেক হয়েছে তার। বান্দারার ব্যাটেই লঙ্কানরা ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে ২৩২ রানের সংগ্রহ দাঁড় করায়।

জেসন হোল্ডার ও জেসন মোহাম্মদ ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া আলজারি জোসেফ, কাইরন পোলার্ড ও ফাবিয়ান অ্যালেন একটি করে উইকেট নিয়েছেন।

সহজ লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবীয় দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ দুর্দান্ত শুরু করেন। দুজন মিলে ওপেনিংয়ে গড়েন ১৪৩ রানের জুটি। তাতেই জয়ের ভিতটা তৈরি হয়ে যায় স্বাগতিকদের। লুইস ৯০ বলে ৬৫ রানের ইনিংস খেলে বিদায় নিলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন হোপ। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূর্ণ করে ক্যারিবীয় ব্যাটসম্যান ১৩৩ বলে ১১০ রান করে চামিরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর ড্যারেন ব্রাভো (৩৭*) ও জেশন মোহাম্মদ (১৩*) মিলে জয় নিশ্চিত করেন স্বাগতিকদের।

ক্যারিবিয়ানদের হারানো ২টি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম