‘সেলফি-কিং’ লিটন দাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ১৭:১৭আপডেট : ১১ মার্চ ২০২১, ১৭:১৭

অনুশীলনেই তাদের বসবাস। ম্যাচে আগে-পরে কিংবা নতুন মিশনের প্রস্তুতিতে অনুশীলনের বিকল্প নেই ক্রিকেটারদের। তবে কুইন্সটাউনের অনুশীলনের মুহূর্তটা আগের সবকিছু থেকে আলাদা। কোয়ারেন্টিন শেষে মুক্ত বাতাসে প্রথম দলীয় অনুশীলন বলে কথা। তবে বৃহস্পতিবারের সেশন শুধু অনুশীলনে আটকে থাকলো না, প্রাকৃতিক সৌন্দর্যের কুইন্সটাউনে লাগলো ছবি তোলার হিড়িকও।

কমবেশি সবাই ছবি তুলেছেন। তবে সেলফির প্রসঙ্গ যদি আসে, তাহলে সবাইকে টপকে লিটন দাস। এই উইকেটকিপার ব্যাটসম্যান তো রীতিমতো ‘সেলফি-কিং’ হয়ে উঠলেন! মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেনের সঙ্গে সেলফি নিয়ে মন ভরেনি তার। পরে সৌম্য সরকার ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরকে ডেকে ফ্রেমবন্দি করলেন লিটন।

কিছুক্ষণ পর হয়তো আশপাশে তাকিয়ে একটু আফসোস হলো তার, ‘ইশ, সেলফিতে তো মুশফিক-তামিম ভাইরা নেই।’ ভাবনার সঙ্গে সঙ্গে কাজ! তাদের সঙ্গে গ্রুপ সেলফিও তুলে নিলেন লিটন।

সারি হয়ে দাঁড়ানো মিরাজ, শ্রীনি, মুশফিক, তামিম, সৌম্য, আফিফ, মোস্তাফিজের সঙ্গে সেলফি তুললেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। ছবিগুলো নিজের ফেসবুকে পোস্ট করে লিটন লিখেছেন, ‘স্বর্গীয় কুইন্সটাউন, নিউজিল্যান্ড।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম