আফগানদের ‘প্রথম ডাবল’ সেঞ্চুরিয়ান হাসমতউল্লাহ শাহিদি

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২১, ২০:১৯আপডেট : ১১ মার্চ ২০২১, ২০:১৯

প্রথম টেস্টে জিম্বাবুয়ে জয় পেলেও দ্বিতীয় টেস্টে পাহাড় টপকানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় দিন হাশমতউল্লাহ শাহিদির ‘ডাবল’ সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৪৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে আফগানরা।

জবাবে জিম্বাবুয়ে দিন শেষ করেছে ৫০ রানে কোনও উইকেট না হারিয়ে। তারা এখনও পিছিয়ে ৪৯৫ রানে। ক্রিজে আছেন প্রিন্স মাসভাউরে (২৯) ও কেভিন কাসুজা (১৪)।

আফগানদের রান পাহাড়ে নিতে ইতিহাসে নাম লিখিয়েছেন শাহিদি। আফগানদের হয়ে তুলে নিয়েছেন প্রথম টেস্ট ‘ডাবল’ সেঞ্চুরি। অবশ্য আফগানদের হয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ট্রিপল ফিগার। তার মতো টেস্টে ট্রিপল ফিগার আছে অধিনায়ক আসগর আফগান ও রহমত শাহরও। যাদের মাঝে এই টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন আসগর।  

আবু ধাবির ফ্ল্যাট পিচে ব্যাটিংয়ে অনেকগুলো রেকর্ড হয়েছে আফগানদের। নিজেদের টেস্ট ইতিহাসেরই সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেলো তারা আজ। তাদের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৪২ রান, তাও বাংলাদেশের বিপক্ষে। অবশ্য এই সর্বোচ্চ সংগ্রহ পেতে বড় ভূমিকা ছিল অধিনায়ক আসগর আফগান ও শাহিদির। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েছেন ৩০৭ রানের জুটি।

অবশ্য এটা ছিল শাহিদির কামব্যাক সিরিজ। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাদ পড়েন এই অভিযোগে যে, খুবই শ্লথ গতির ব্যাটসম্যান তিনি। এমনকি শর্ট বলেও আছে দুর্বলতা! যদিও এই টেস্টে ডাবল করতে গিয়ে তেমন কোনও প্রবণতাই তিনি দেখাননি। 

আসগর আফগান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১৬৪ রানে ফিরলেও তাকে টপকে ডাবল সেঞ্চুরি পূরণে সক্ষম হন শাহিদি। তার ডাবলের পরেই ইনিংস ঘোষণা করে আফগানিস্তান। শাহিদি অপরাজিত থাকেন ২০০ রানে। তার ৪৪৩ বলের ইনিংসে ছিল ২১টি চার ও ১টি ছয়। আফগানের ২৫৭ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও দুটি ছয়।

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের