প্লেয়ার বাই চয়েজের প্রতিবাদে শীর্ষ ক্রিকেটাররা

রবিউল ইসলাম
০৪ জানুয়ারি ২০১৬, ২০:২৩আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২০:৫৫

ঢাকা প্রিমিয়ার ডিভিশনে 'প্লেয়ার্স বাই চয়েজ' পদ্ধতির বিরোধীতা করে, এটি বাতিলে বিসিবি সভাপতির কাছে অনুরোধ জানিয়েছেন ক্রিকেটাররা। সোমবার নাজমুল হাসান পাপনের বেক্সিমকো কার্যালয়ে যান প্রায় ২৫ সদস্যের ক্রিকেটারদের একটি দল। সেই দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন মাশরাফি-তামিম-রিয়াদ-মুশফিকরা। প্লেয়ার বাই চয়েজের প্রতিবাদে শীর্ষ ক্রিকেটাররা
প্রথাগত পদ্ধতি বাতিল করে ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো প্রবর্তন করা হয় 'প্লেয়ার্স বাই চয়েজ' পদ্ধতি। এই পদ্ধতিতে ক্রিকেটারদের নিজের পছন্দে দল বাছাইয়ের সুযোগ থাকে না। ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে পারিশ্রামিক নির্ধারণ করে দেয় বোর্ড। এরপর ঠিক করা হয় ক্লাবগুলোর ক্রম। সেই অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটেগরি থেকে ক্রিকেটারদের ডেকে নেয় ক্লাবগুলো।

এই প্রক্রিয়ায় ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ আয়োজন হওয়ার পর ২০১৩-১৪ মৌসুমে পুরোনো পদ্ধতিতেই দল-বদল হয়। কিন্তু ২০১৫-১৬ মৌসুমে ফের প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে প্রিমিয়ার লিগ আয়োজনের প্রস্তাব দেয় সি‌‌সিডিএম।

ইতিমধ্যে এর বিপক্ষে অবস্থান নিয়েছে জাতীয় দল ও তার বাইরের ক্রিকেটাররা। সোমবার নাজমুল হাসান পাপনের বেক্সিমকো কার্যালয়ে প্রায় ২৫ জনের একটি দল যায়। সেই দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন মাশরাফি-তামিম-রিয়াদ-মুশফিকরা। এছাড়া তাসকিনের মতো জুনিয়র ক্রিকেটারও ছিলেন।

তাদের দাবি একাটাই, প্লেয়ার বাই চয়েজে দল-বদল করবেন না তারা। কেননা এতে করে তাদের অবমূল্যায়নের সুযোগ থাকে। তাদের দাবির পক্ষে যুক্তিও আছে বেশ। কেননা ক্রিকেটারদের একটা বড় অংশ, বিশেষ করে জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটারদের ছাড়া বাকি সব ক্রিকেটারের আয়ের মূল উৎস এই ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটারদের পায়ে এভাবে শেকল বেধে দেওয়াটা পেশাদার ক্রিকেটের জন্য বড় এক ধাক্কা।

সোমাবার দুপুরের পর ক্রিকেটাররা বিসিবি কর্তারকে প্লেয়ার বাই চয়েসের নেতিবাচক বিষয়গুলো তুলে ধরেন। তারা এর নেতিবাচক দিকগুলো তুলে ধরে বিসিবি সভাপতিকে বোঝানোর চেষ্টা করেছেন। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উল্টো ক্রিকেটারদের প্লেয়ার বাই চয়েসের কার্যকারিতা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেটের স্বার্থে এই পদ্ধতি বেশ কার্যক্রর। এখানে ক্রিকেটাররা আগের চেয়ে কোনও কোনও ক্ষেত্রে বেশি পারিশ্রমিক পায়।’

নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের আশ্বাস দিয়ে বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ক্লাব ও সিসিডিএমের সঙ্গে কথা বলবো। যেটা সবচেয়ে ভালো হয় এমন সিদ্ধান্তই নেবো।’

দলের সিনিয়র এক ক্রিকেটার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সঙ্গে বোর্ড সভাপতির যে কথা হয়েছে। সেখানে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তিনি আমাদের কথা শুনেছেন। সেই সঙ্গে তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন প্লেয়ার বাই চয়েজ কেন প্রয়োজন। তবে আমরা তার কথা শুনলেও আমাদের সমস্যার কথা বলেছি। উনি বলেছেন ক্রিকেটের স্বার্থে ক্লাব ও আমাদের জন্য যা ভালো হয় তাই করবেন।’

ক্রিকেটাদের প্লেয়ার বাই চয়েজের বিরোধীতা বিষয়ে সিসিডিএম সদস্য সচিব রাকিব হায়দার পাভেল তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিসিডিএমের সভা করার আগেই বোর্ড সভাপতির আমাদের নির্দেশনা দিয়েছিলেন ক্লাবগুলো কী চায় সেভাবে সিদ্ধান্ত নিতে। আমরা ভোটাভুটি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। সভাপতি স্পষ্টভাবেই বলেছেন ক্লাব প্রতিনিধিদের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার বিষয়টির কথা। সেক্ষেত্রে এবারের প্রিমিয়ার লিগ প্লেয়ার বাই চয়েজেই হচ্ছে-এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। আমার ধারণা আগামী বোর্ড মিটিংয়ে এটা অনুমোদিত হয়ে যাবে।’

প্রসঙ্গত গত বছর ১৭ ডিসেম্বর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় চূড়ান্ত হয়েছে ‘প্লেয়ার্স বাই চয়েজ-এর প্রস্তাব। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলা ১২টি ক্লাবের ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়।

খেলোয়াড়দের কথা বিবেচনা করে ক্লাব প্রতিনিধিরাই সিসিডিএমের মাধ্যমে বোর্ডকে খেলোয়াড়দের গ্রেড অনুযায়ি পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছে।

সিনিয়ার আরেক ক্রিকেটার বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা কোনওভাবেই ঢাকা লিগে প্লেয়ার বাই চয়েজে অংশ নেবো না। আমাদের দাবি পুরনো পদ্ধতিতে ফিরে যেতে হবে। যেখানে একজন ক্রিকেটার স্বাধীনভাবে তার পছন্দমতো দলে খেলার সুযোগ পাবে।’

নাম প্রকাশ করার না শর্তে এক ক্লাব কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যদি খেলোয়াড়রা এ্ই পদ্ধতিতে (প্লেয়ার বাই চয়েজে) দল-বদলে করতে রাজি না হয়। সেক্ষেত্রে এবারের প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে শঙ্কায় পড়তে হবে। বাজেটে শঙ্কুলান না হওয়ার কারণে বর্ষা মৌসুমের দোহাই দিয়ে আয়োজন থেকে আমরা সরে দাঁড়াবো। সেক্ষেত্রে ২০১১-১২ সালের মতো এবার প্রিমিয়ার ডিভিশন আয়োজন করা হবে না। ক্রিকেটের স্বার্থে খেলোয়াড়দের এটা মেনে নেওয়া উচিত!

উল্লেখ্য, আগামী মার্চে ২০১৫-১৬ ক্যালেন্ডার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম