বাংলাদেশকে কেন ‘ভাগ্যবান’ বলছেন ভেট্টরি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ২১:১৩আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:১৩

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয় তামিম ইকবালের। তার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাফল্য পায় টাইগাররা। হোয়াইটওয়াশ করে সফরকারীদের। যদিও ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে মাশরাফির ইনজুরিতে অধিনায়কত্ব সামলালেও আনুষ্ঠানিকভাবে দেশের বাইরে অধিনায়ক তামিমের এটাই প্রথম সফর। এ কারণে বাংলাদেশকে ভাগ্যবান বলেছেন ড্যানিয়েল ভেট্টরি।

বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল নিউজিল্যান্ডে ২৪ টি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞ এই ক্রিকেটারের নেতৃত্ব নিউজিল্যান্ড সিরিজে কাজে দেবে মনে করেই এমন মন্তব্য ভেট্টরির, ‘আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান, এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পেরেছে। তামিম আগেও নিউজিল্যান্ড সফর করেছে। কীভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সে খুব ভালো করেই বোঝে। আমি নিশ্চিত আগের ভুলগুলো থেকে তামিম ইতিবাচক বিষয়গুলো বের করে আনবে।’

তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে ২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কিন্তু কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি। এবার চিত্র পাল্টাবে বলে আশাবাদী ভেট্টরি, ‘এখানে ভালো করার খুব ভালো সুযোগ আছে আমাদের। মনে হয় বাংলাদেশ এই সিরিজে কিছু জিনিস চেষ্টা করবে। আমরা জানি, নিউজিল্যান্ড দারুণ একটি দল, যারা খুব ভালো খেলছে। তবে আমরাও পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম