কুইন্সটাউনে হঠাৎ সাংবাদিক হয়ে উঠলেন রুবেল-শরিফুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৯:২১আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৯:২৯

কুইন্সটাউনে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছেন মুশফিক-তামিমরা। ক্রিকেটের বাইরে আগের দিন নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। ছুটি কাটিয়ে রবিবার আবার অনুশীলনেও ফিরেছেন। অবশ্য অনুশীলনের পর একটু ব্যতিক্রমী আয়োজনও ছিল চোখে পড়ার মতো। সাধারণ প্রেস ব্রিফিংয়ের ঢংয়ে নিজেরাই সাংবাদিক বনে যান দুই পেসার রুবেল হোসেন ও শরিফুল ইসলাম। নতুন ভূমিকায় অবতীর্ণ হয়ে মূলত সংবাদিকদের কাজটাই সহজ করার চেষ্টা করেছেন দু’জন!

সেই ভূমিকায় আসন্ন সিরিজ নিয়ে দুই ক্রিকেটারই নিজেদের সম্ভাবনা, প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই পেসারের আলোচনার চুম্বক অংশটি বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো-

শরিফুল: নিউজিল্যান্ডে কেমন লাগছে?

রুবেল: নিউজিল্যান্ডে তো এর আগেও অনেক এসেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে বোলিং করতে ভালো লাগারই কথা। এখানকার উইকেট সুন্দর থাকে, স্পোর্টিং থাকে। ব্যাটসম্যানদের জন্য সহায়ক কিন্তু বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে। তাহলে আমার কাছে মনে হয় বোলারদের জন্যও ভালো হবে।

শরিফুল: আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেসারদের একজন। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে জেতানোর অভিজ্ঞতা আপনার আছে। দর্শকদেরও আপনার কাছে অনেক কিছু প্রত্যাশা আছে?

রুবেল: অবশ্যই। কারণ আমি সব সময়ই চেষ্টা করি। ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ পাই, আমি শতভাগ দেবো। এছাড়া আমার ভালো স্মৃতিগুলো, কীভাবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিলাম, চেষ্টা করবো নিজের মাথায় তা নেওয়ার জন্য। দলের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নটাও খুব ভালো করতে হবে। অবশ্যই আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো।

শরিফুল: নিউজিল্যান্ডে এসে বাংলাদেশ কোনো ম্যাচ জেতেনি, আমরা কী এবার এই ইতিহাস বদলাতে পারবো? আপনি কতখানি আত্মবিশ্বাসী?

রুবেল: ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমরা যেমন দল, মনে করি সেই ক্ষমতা আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই পরিকল্পনা অনুযায়ী এবং উইকেটের সাথে মানিয়ে নিতে পারি। তাহলে সফল হতে পারবো।

যুব বিশ্বকাপজয়ী দলের পেসার শরিফুলের সংবাদ সংগ্রহ পর্ব শেষ হতেই শুরু হয় রুবেল হোসেনের কার্যক্রম। সাংবাদিকের ভূমিকায় তিনিও প্রশ্ন করতে থাকেন এভাবে-

রুবেল: প্র্যাকটিস কেমন চলছে?
শরিফুল: আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে।

রুবেল: নিউজিল্যান্ডের উইকেট কেমন মনে হচ্ছে? তোমার তো প্রথম সফর?

শরিফুল: উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে। স্কোরিং উইকেট, অ্যানিথিং ওয়াইড, পানিশড। জাস্ট লাইন অ্যান্ড লেন্থে ঠিক করে বল করতে হবে।

রুবেল- তোমার প্রিপারেশন কেমন হচ্ছে? ওদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক টাফ দল...

শরিফুল- অনুশীলনতো তো আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। ওদের দেশে ওদের সব জানা, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করবো নিজের পরিকল্পনায় থাকতে।

রুবেল: তোমার স্টক বল কোনটা? সেটায় মনোযোগ দিচ্ছো?

শরিফুল: হ্যাঁ, স্টক বলটায় মনোযোগ দিচ্ছি, উইকেট টু উইকেট বোলিং করার চেষ্টা করছি। পাশাপাশি হালকা সুইং।
রুবেল: ঠিক আছে, গুড লাক, বেস্ট উইশেস ফর ইউ ব্রাদার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ