৫ বছর পর ব্রাভোর সেঞ্চুরি, হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২১, ১২:২৪আপডেট : ১৫ মার্চ ২০২১, ১২:২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে পারলো না শ্রীলঙ্কা। তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ তেই জিতে নিয়েছে ক্যারিবীয়রা।

এর ফলে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ৬ ওয়ানডেতেই হারের তিক্ত স্বাদ পেলো লঙ্কানরা। শুধু তাই নয়, ওয়ানডে সুপার লিগেও পড়ে থাকলো তলানিতেই!

অ্যান্টিগায় টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা খারাপ ছিল না। ওপেনিং জুটিতে উঠে ৬৮ রান। পরে অবশ্য ছন্দ হারিয়ে বসেছিল মাঝ পথে। ১৫১ রান তুলতে বিদায় নেন ৬জন। সেখান থেকেই তাদের টেনে তুলেছেন আশেন বান্দারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

৫৫ রানে অপরাজিত থাকেন বান্দারা। সঙ্গী হাসারাঙ্গা ছিলেন বিধ্বংসী ভূমিকায়। ৬০ বলে ৭ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ৮০ রানে অপরাজিত ছিলেন! তাতেই সমৃদ্ধ স্কোরবোর্ড পায় শ্রীলঙ্কা। সেই ৬ উইকেটেই আসে ২৭৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন বামহাতি স্পিনার আকিল হোসেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে এক ড্যারেন ব্রাভোর অসাধারণ এক সেঞ্চুরিতে। ৩৯ রানে দুই উইকেট পড়ার পর স্কোর বোর্ড এগিয়েছে শাই হোপ আর ব্রাভোর কল্যাণেই। হোপ ৬৪ রানে ফিরলেও অবিচল ছিলেন ব্রাভো। আর তাতে প্রায় ৫ বছর পর দেখা পেয়েছেন সেঞ্চুরির!  ১০২ রানে ফেরা ব্রাভোর ১৩২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়।

ব্রাভো যখন ফেরেন তখন স্কোর ছিল ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২৪৯। পরে অবশ্য অধিনায়ক কিয়েরন পোলার্ডের দ্রুত গতির ব্যাটিংয়েই ৪৮.৩ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।

পোলার্ড ৪২ বলে অপরাজিত থাকেন ৫৩ রানে। সঙ্গে হোল্ডার ১৪ রানে অপরাজিত ছিলেন।  ম্যাচসেরা সেঞ্চুরিয়ান ব্রাভো, সিরিজ সেরা শাই হোপ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম