মিঠুনের ব্যাটে তামিম একাদশের ২৩৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১১:৫৩আপডেট : ১৬ মার্চ ২০২১, ১২:০৩

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে শুরুর আগে অনুশীলন ম্যাচ খেলছে তামিম ইকবালরা। তাও দুই দলে ভাগ হয়ে। একটি দলকে বলা হচ্ছে তামিম একাদশ, অপরটি নাজমুল একাদশ।  মঙ্গলবার আগে ব্যাটিং করে তামিম একাদশ ৫০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করেছে ২৩৩ রান।

কুইন্সটাউনের জন ডেভিস ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় খেলাটি শুরু হয়েছে। বাংলাদেশ স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা কম থাকায় প্রস্তুতি ম্যাচের দলে ৫ জন স্থানীয় ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাদের নিয়েই মাঠে নেমেছে তামিম-নাজমুল একাদশ।

আগে ব্যাট করা তামিম একাদশে সর্বোচ্চ ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে স্থানীয় ক্রিকেটার বেনজি কুলহানের ব্যাট থেকে। তিনি ৪৬ রানে অপরাজিত ছিলেন। এছাড়া মেহেদী হাসান ৩৮, মাহমুদউল্লাহ ৩৫, সৌম্য সরকার ২৮, নাঈম শেখ ১২ রান করেছেন।

নাজমুল একাদশের হয়ে রুবেল হোসেন ৪২ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। এছাড়া ৪০ রানে একটি উইকেট নেন সাইফউদ্দিন।

তামিম একাদশ: তামিম ইকবাল খান , নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নিউজিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমীন হোসেন,  নিউজিল্যান্ড ক্রিকেটার (৪)।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রব, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, নিউজিল্যান্ড ক্রিকেটার (২), নিউজিল্যান্ড ক্রিকেটার (৩), শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউজিল্যান্ড ক্রিকেটার (৫)।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম