করোনা পরিস্থিতির অবনতি, ভারতে আবারও দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা!

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২১, ১২:৫৯আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৩:০০

করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে আবারও। ব্যতিক্রম নয় পাশের দেশ ভারতেও। যে কারণে দর্শকের সামনে আর মাঠে গড়াচ্ছে না ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। সংক্রমণ রুখতে সিরিজের বাকি ম্যাচগুলো দর্শকবিহীন স্টেডিয়ামে করার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)!

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হচ্ছে নবগঠিত নরেন্দ্রমোদি স্টেডিয়ামে। যেখানে প্রথম দুই ম্যাচে দর্শক ছিল ৬৭ হাজার ২০০ ও ৬৬ হাজার ৩৫২জন!

স্টেডিয়ামটির আসন সংখ্যা ১ লাখ ৩০ হাজার হলেও করোনায় দর্শক সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। এখন করোনা পরিস্থিতি নাজুক হওয়াতে দর্শকের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করেছে স্থানীয় সরকার। মূলত আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন সরকারি এক ঘোষণায় জানায়, ৮টি ওয়ার্ডে শপিং মল, রেস্টুরেন্ট রাত ১০টার মধ্যে বন্ধ করে দিতে হবে। সোমবার পর্যন্ত শহরে করোনার নতুন শনাক্ত মিলেছে ৫৩০ জন!  এর পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন মিলিতভাবে তাদের সিদ্ধান্তের কথা জানায় সোমবার।  

এই অবস্থায় যারা টিকিট কিনেছিলেন, তাদের রিফান্ড করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। পুনেতে ২৩, ২৬ ও ২৮ মার্চ হতে যাওয়া তিন ওয়ানডেও হবে বন্ধ স্টেডিয়ামে!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম