ভাই পেয়ে সাকিবের দুই মেয়ে বেজায় খুশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৭:৫৭আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৭:৫৭

১২-১২-১২। সংখ্যার বিচারে অনেকের কাছে দিনটি ছিল বিশেষ। আর এই দিনেই শিশিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সাকিব আল হাসান। তিন ‍বছর পর এই দম্পতির ঘর আলো করে আসে বড় মেয়ে আলাইনা। এরপর গত বছরের ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কন্যা ইমাম আসে পৃথিবীতে। আর সোমবার ছেলের বাবা হলেন এই অলরাউন্ডার। দুই মেয়ের পর ছেলে, আনন্দের ঝরনা বইছে সাকিব পরিবারে। বিশেষ করে, তার দুই মেয়ে ভাই পেয়ে বেজায় খুশি।

ছেলের পৃথিবীতে আসার সুখবর জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাকিব। জানিয়েছেন, ছেলে ও মা দুজনই ভালো আছেন। একই সঙ্গে আলায়না ও এরাম ছোট ভাই পেয়ে কতটা খুশি, সেটাও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন সামাজিক ‍যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে।

সাকিব বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে অবস্থান করছেন। সেখানেই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শিশির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে হওয়ার সুখবর জানিয়ে সাকিব লিখেছেন, ‘আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ১৫ মার্চ, সোমবার, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। আলায়না ও এরাম তাদের ছোট ভাইয়ের দেখা পেয়ে ভীষণ খুশি। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সবার শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

বাংলাদেশ দল সীমিত ওভারের সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে। সাকিব এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি। চলতি বছরের প্রথম দিন, ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম