বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দর্শক টেইলর!

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২১, ১০:৪৩আপডেট : ১৭ মার্চ ২০২১, ১০:৪৩

বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। চোটের কারণে ২০ মার্চ প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে!

এর ফলে নিউজিল্যান্ড দলে দুজনের অভিষেক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। টেইলরের বদলে মার্ক চ্যাপম্যান ডাক পেয়েছেন যদিও। কিন্তু সেখানে অভিষেক হতে পারে ডেভন কনওয়ে ও উইলি ইয়াংয়ের। কেন উইলিয়ামসন ছিটকে যাওয়ায় কনওয়ে এমনিতেই একাদশে সুযোগ পাচ্ছেন। আর টেইলের বদলে একাদশে আসতে যাচ্ছেন ইয়ং। এর ফলে ২০১৪ সালের পর এমন ম্যাচ কিউইরা খেলতে যাচ্ছে যেখানে একাদশে উইলিয়ামসন বা টেইলর নেই।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘সিরিজের প্রাক্কালে টেইলের এমনটা ঘটা সত্যিই লজ্জাজনক। ওর হালকা টিয়ার পাওয়া গেছে। আশা করছি, কিছু বিশ্রাম নিলেই সেটা ঠিক হয়ে যাবে। খুব সম্ভব আমরা ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাবো।’

চ্যাপম্যান ৬টি ওয়ানডে খেললেও সর্বশেষ চার ম্যাচে পরিসংখ্যান মোটেও ভালো নয়। ডাবল ফিগারেই পৌঁছাতে পারেননি। তার পরেও তাকে নিয়ে আশাবাদী কোচ, ‘ওর সময়টা দারুণ। সম্প্রতি টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করেছে। তাই আশা করছি, যদি ওকে রাখা হয় তাহলে নিজের কাজটা ভালোভাবে করতে পারবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম