ভ্যাকসিনের আওতায় আসছেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২১, ১৩:৩৩আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৩:৩৩

আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া না গেলেও বেশিরভাগ প্রথম শ্রেণির ক্রিকেটারদের নিয়েই দল গঠন করছে বিভাগগুলো। লিগের আগে তাই করোনার ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন ক্রিকেটাররা।

মঙ্গলবার থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলের ক্রিকেটাররা ভ্যাকসিন গ্রহণ করছেন নিজ নিজ জেলায়। এমন তথ্য জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম। তিনি বলেছেন, ‘মঙ্গলবার থেকে প্রতিটি জেলাতেই টিকা গ্রহণ শুরু হয়েছে। ক্রিকেটাররা নিজেদের সুবিধামতো জায়গায় থেকেই নিবন্ধন করে ভ্যাকসিন নিতে পারছে। এজন্য অপেক্ষা করতে হচ্ছে না। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই এনসিএল শুরু হবে।’

করোনায় এক বছরের বিরতির পর আগামী ২২ মার্চ মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট। সেটি ফিরছে লংগার ভার্সন দিয়েই। ৭ বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোসহ ৮টি দল দুই স্তরে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে।

লিগটি ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রথম দুই রাউন্ডে অংশ নিতে পারবেন জাতীয় টেস্ট দলের সদস্যরা। সংক্ষিপ্ত সংস্করণের সদস্যরা নিউজিল্যান্ড সফরে থাকায় তাদের খেলার সম্ভাবনা খুব একটা নেই। কারণ এর পরেই আছে শ্রীলঙ্কা সফর। তবে প্রধান নির্বাচক জানিয়েছেন, চেষ্টা করা হবে যাতে তামিম-মুশফিকরা লাল বলে এক রাউন্ড খেলেই শ্রীলঙ্কায় যেতে পারেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম