বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ নিয়ে আশা ছাড়েনি বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২১, ১৬:৫৪আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৬:৫৪

করোনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থগিত হয়ে গেছে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এক পর্যায়ে মনে হচ্ছিল ‘মুজিব ১০০ টি-টোয়েন্টি কাপ ২০২০’ সিরিজটি বোধহয় বাতিলই হয়ে গেছে! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, তারা এখনও ম্যাচটি আয়োজনের ব্যাপারে আশাবাদী।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল  গত বছরের ২১ এবং ২২ মার্চ। ম্যাচটি আয়োজনে খেলোয়াড়ের তালিকাও প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, ম্যাচের আগে ১৮ মার্চ ভারতীয় কিংবদন্তি ও অস্কারজয়ী সংগীতজ্ঞ এআর রহমানকে নিয়ে কনসার্ট হওয়ার কথা ছিল। 

বুধবার মিরপুরে জাতির জনকের ১০২তম জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেছেন, ‘যেহেতু জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই আমরা একটা আশার আলো দেখছি, এটাকে আবার করা যেতে পারে। কিন্তু এর সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে এখন করোনা পরিস্থিতিও খুব খারাপের দিকে যাচ্ছে। তবে অবশ্যই আমাদের ইচ্ছে আছে যত তাড়াতাড়ি সম্ভব এই টুর্নামেন্টটা করার।’

স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এশিয়া একাদশের দল গঠন করার কথা শোনা যাচ্ছিল। ভারতীয় দল থেকে সম্ভাব্যদের মধ্যে ছিলেন লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, কুলদীপ যাদব ও মোহাম্মদ সামি। এছাড়া থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের নামও শোনা যাচ্ছিল।

বিপরীতে অবশিষ্ট বিশ্ব একাদশে থাকতে সম্ভাব্য হিসেবে নাম ছিল- কিয়েরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কট্রেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, অ্যালেক্স হেলস, ফাফ দু প্লেসি, লুঙ্গি এনগিদি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লেনাগান।

কিন্তু এক বছর আগে ঠিক করে রাখা এই খেলোয়াড়দের পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বোর্ড প্রধান এ ব্যাপারে বলেছেন, ‘আসলে এই মুহূর্তে যে আলাপ-আলোচনা শুরু হয়েছে তা না। কিন্তু আমাদের তরফ থেকে একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কাদের সাথে খেলা যায়, কী ধরনের প্লেয়ার পাওয়া যেতে পারে, কোন সময় থেকে খেলোয়াড়দের পাওয়া যেতে পারে- এই সমস্ত বিষয় চিন্তা করে আমরা একটা পরিকল্পনা করেছি। আমাদের পরিকল্পনা ছিল এ মাসের মাঝামাঝি ওদের সঙ্গে যোগাযোগ করা। তবে এখন যেভাবে করোনা বাড়ছে তাতে আমি শঙ্কিত। এইটুক আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে, যদি কোন সুযোগ পাই তাহলে আমরা এই খেলাটা আয়োজন করে ফেলবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক