জাতীয় দলই তো খেলবে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ১৩:৫৩আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৩:৫৩

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। প্রতিপক্ষ বাংলাদেশ ইমার্জিং নারী দল। তবে এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২২ সদস্যের যে দল ঘোষণা করেছে, সেটিকে জাতীয় নারী বললেও ভুল হবে না! স্কোয়াডে জাতীয় দলের ক্রিকেটারদের আধিক্যই যে বেশি। ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা।

স্কোয়াডে আছেন সালমা-জাহানারা-রুমানারাও। তাদের পাশাপাশি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভালো করার পুরস্কার পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, দিশা বিশ্বাস, রাবেয়া, রুবাইয়া হায়দার ঝিলিকের মতো নতুন ক্রিকেটাররা।

সিরিজে অংশ নিতে আগামী ২৮ মার্চ বাংলাদেশে পা রেখে ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবে দক্ষিণ আফ্রিকার দলটি।

বাংলাদেশ ইমার্জিং দল: নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক, সুরাইয়া আজমিন ছন্দা, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার, পান্না ঘোষ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম